SLCXI vs India: শেষ ওভারে পরপর ৩ ছক্কা, সিরাজের ঝোড়ো ব্যাটিংয়ে শ্রীলঙ্কা একাদশকে হারাল ভারত!

Mohammed Siraj: প্রথম ইনিংসে ব্যর্থ হলেও দ্বিতীয় ইনিংসে রান পেলেন যশস্বী জয়সোয়াল। ভারতের হয়ে ভাল শুরু করেছিলেন যশস্বী ও শুভমন গিল। চোটের কারণে প্রথম দুই দিন গিল খেলতে না পারলেও তৃতীয় দিনে ব্যাট করতে নেমে ৪৪ রানের ইনিংস খেলেন ভারতের ক্যাপ্টেন। গিলের মাঠে ফেরা আসলে ভারতের জন্য একটি সুখবর।

SLCXI vs India: শেষ ওভারে পরপর ৩ ছক্কা, সিরাজের ঝোড়ো ব্যাটিংয়ে শ্রীলঙ্কা একাদশকে হারাল ভারত!
মহম্মদ সিরাজImage Credit source: Getty Images

| Edited By: Moumita Das

Aug 09, 2026 | 7:36 PM

কলম্বো: শ্রীলঙ্কা ক্রিকেট একাদশের বিরুদ্ধে ৩ দিনের প্রস্তুতি ম্যাচ ৬ উইকেটে জিতল ভারত। রবিবার কলম্বোর ননডেস্ক্রিপ্টস ক্রিকেট ক্লাব গ্রাউন্ডে শেষ হয় ম্যাচ। ভারতের জয়ের নায়ক মহম্মদ সিরাজ। শেষ ওভারে নাটকীয়ভাবে ভারতকে ম্যাচ জেতালেন ডিএসপি সিরাজ। এর ফলে ১৫ আগস্ট শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টেস্ট খেলতে নামার আগে বাড়তি অনুপ্রেরণা পেল ভারত।

শ্রীলঙ্কার মূল দলের বিরুদ্ধে নামার আগে শ্রীলঙ্কা একাদশ দলের বিরুদ্ধে ৩ দিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলল ভারত। এই ম্যাচেই প্রথম ইনিংসে ৮ উইকেট হারিয়ে ৩৬৩ রান তোলে শ্রীলঙ্কা একাদশ। ২টি করে উইকেট পেয়েছিলেন জাদেজা, কুলদীপ ও মানব সুথার। জবাবে ব্যাট করতে নেমে প্রথম ইনিংসে ভারত করে ৩৫৭/৬। ১৪২ রানের ম্যারাথন ইনিংস খেলেন দেবদত্ত পাদিক্কাল। জয়ের জন্য ভারতের সামনে দরকার ছিল ২০৭ রান। ৪৫ ওভারে ৪ উইকেট হারিয়ে ২১৪ রান তুলে ম্যাচ জিতে যায় ভারত। মহম্মদ সিরাজ দুরন্ত ব্যাটিং করেন। তাঁর ১৫ বলে ৩২ রানের ইনিংসের সৌজন্যে জয় পায় টিম ইন্ডিয়া।

শেষ ওভারে ভারতের জয়ের জন্য দরকার ছিল ১৬ রান। শ্রীলঙ্কান স্পিনার কেশরা নুয়ান্থা বল করতে এলে তাঁর প্রথম ৩ বলেই ৩ ছক্কা মেরে ভারতকে জিতিয়ে দেন সিরাজ। যদিও ৩ ছক্কার পরেই জয়ের রান উঠে গিয়েছিল ভারতের। কিন্তু এটি প্রস্তুতি ম্যাচ ও লিস্ট এ-র অন্তর্ভুক্ত না হওয়ার কারণে বাকি ৩টি বলও খেলেন ভারতীয় ব্যাটাররা। প্রথম ইনিংসে ব্যর্থ হলেও দ্বিতীয় ইনিংসে রান পেলেন যশস্বী জয়সোয়াল। ভারতের হয়ে ভাল শুরু করেছিলেন যশস্বী ও শুভমন গিল। চোটের কারণে প্রথম দুই দিন গিল খেলতে না পারলেও তৃতীয় দিনে ব্যাট করতে নেমে ৪৪ রানের ইনিংস খেলেন ভারতের ক্যাপ্টেন। গিলের মাঠে ফেরা আসলে ভারতের জন্য একটি সুখবর। ধ্রুব জুরেল ১৭ ও ঋষভ পন্থ ২৮ রান করেন। একসময় ১৫৫ রানের মধ্যে ভারতের ৩ উইকেট পড়ে গেলেও সিরাজ জিতিয়ে দেন ভারতকে।

আগামী ১৫ আগস্ট গল-এ শুরু হবে ভারত বনাম শ্রীলঙ্কা প্রথম টেস্ট। তার আগে প্রস্তুতি ম্যাচে গিলের চোট সারিয়ে ফেরা, রানে ফেরা, পাদিক্কালের সেঞ্চুরি ইনিংস – সব মিলিয়ে একগাদা ইতিবাচক দিক নিয়ে আরও আত্মবিশ্বাসী হবে টিম ইন্ডিয়া।

Loading...
Unable to load recommendations.
Follow Us