FIFA World Cup 2026, Achraf Hakimi: হাকিমিকে ঘিরে চাঞ্চল্য! বিশ্বকাপের মাঝেই বিপাকে মরক্কান তারকা!

Morocco: আজ স্কটল্যান্ডকে ১-০ হারিয়েছে মরোক্কো। তারা ড্র করেছে ব্রাজিলের সঙ্গেও। এই মুহূর্তে বিশ্বকাপের গ্ৰুপ সি-তে দ্বিতীয় স্থানেই রয়েছেন হাকিমিরা। আশা করা হচ্ছে, রাউন্ড অফ ৩২ এ পৌঁছে যাবেন তাঁরা। তবে সেসবের আগেই, বিশ্বকাপের আগেই বিপাকে এই বিখ্যাত ফুটবলার।

FIFA World Cup 2026, Achraf Hakimi: হাকিমিকে ঘিরে চাঞ্চল্য! বিশ্বকাপের মাঝেই বিপাকে মরক্কান তারকা!
বিপাকে হাকিমি!Image Credit source: Getty Images

| Edited By: Moumita Das

Jun 20, 2026 | 1:42 PM

আমেরিকা : বিশ্বকাপ (FIFA World Cup 2026) চলাকালীন বড় সমস্যায় পড়লেন মরক্কোর (Morocco) অধিনায়ক আশরাফ হাকিমি (Achraf Hakimi)। মরক্কো বনাম স্কটল্যান্ড (Scotland) ম্যাচের আগেই এভাবে আইনি লড়াইতে জড়িয়ে পড়লেন পিএসজি (PSG) তারকা হাকিমি। ফ্রান্সের আদালত জানিয়েছে, ২০২৩ সালে করা একটি মামলার ফলে তাঁকে আদালতে আসতে হবে। অনেকদিন ধরেই আইনি প্রক্রিয়া চলছিল। তারপরেই এই নির্দেশ দিয়েছে আদালত। তাদের দাবি, এই মামলার বিচার পাওয়া দরকার।

২০২৩ সালের ফেব্রুয়ারিতে হাকিমের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করেছিলেন ২৪ বছর বয়সী এক তরুণী। তাঁর অভিযোগ ছিল, প্যারিসে তাঁর সঙ্গে আলাপ হয়েছিল এই মরোক্কান ফুটবলারের। সমাজমাধ্যমে আলাপ থেকে তাঁরা একে অন্যের বাড়ি যান ও সেখানেই নাকি তাঁর শারীরিক নির্যাতন করতে চান হাকিমি। এই অভিযোগ প্রথম থেকেই অস্বীকার করে আসছেন পিএসজির এই রাইট ব্যাক। হাকিমির মতে, এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যে। তাঁর অর্থ ভোগ করতেই তাঁর নাম এমন গুরুতর অভিযোগ করেছেন এই তরুণী। তিনি বলেন, গোটা বিষয়টি তাঁর ও তাঁর পরিবারের উপর বিশাল প্রভাব ফেলেছে। কিন্তু তিনি ট্রায়াল দেবেন। তিনি সম্পূর্ণ সহযোগিতা করবেন।

অভিযোগ ২০২৩ সালে করা হলেও দীর্ঘ তিন বছর ধরে জিজ্ঞাসাবাদ ও অন্যান্য তদন্ত করেছে ফরাসি পুলিশ। ভার্সেইয়ের এক আদালতের মতে, হাকিমির বিরুদ্ধে যৌন নির্যাতনের মামলা দায়ের করা যেতে পারে। পর্যাপ্ত প্রমানের ভিত্তিতে এই অভিযোগ করা যাবে। অর্থাৎ এবার, প্রায় ৩ বছর পর শুরু হবে বিচার প্রক্রিয়া। আজ স্কটল্যান্ডকে ১-০ হারিয়েছে মরোক্কো। তারা ড্র করেছে ব্রাজিলের সঙ্গেও। এই মুহূর্তে বিশ্বকাপের গ্ৰুপ সি-তে দ্বিতীয় স্থানেই রয়েছেন হাকিমিরা। আশা করা হচ্ছে, রাউন্ড অফ ৩২ এ পৌঁছে যাবেন তাঁরা। তবে সেসবের আগেই, বিশ্বকাপের আগেই বিপাকে এই বিখ্যাত ফুটবলার।

Follow Us