UEFA Champions League 2026-27 Matches: প্রকাশিত ২০২৬-২৭ মরশুমের চ্যাম্পিয়ন্স লিগের সূচি, কবে মাঠে নামছে রিয়াল-বার্সা-পিএসজি?

UCL Fixtures: এখন ইউসিএলে ৩৬টি দল আলাদা সিডিং পট থেকে প্রতিপক্ষ পায় ও মোট ৮টি ম্যাচ খেলে। ৮ ম্যাচ শেষে ১-৮ স্থানাধিকারী দল সরাসরি রাউন্ড অফ ১৬-র ম্যাচ খেলে। ৯-২৪ নম্বর দলকে নক আউট প্লে-অফ খেলতে হয় ও সেখান থেকে ৮ দল রাউন্ড অফ ১৬তে সুযোগ পায়। এই বছর চ্যাম্পিয়ন্স লিগ শুরু হচ্ছে ৮ সেপ্টেম্বর।

UEFA Champions League 2026-27 Matches: প্রকাশিত ২০২৬-২৭ মরশুমের চ্যাম্পিয়ন্স লিগের সূচি, কবে মাঠে নামছে রিয়াল-বার্সা-পিএসজি?
কিলিয়ান এমবাপে (রিয়াল মাদ্রিদ), উসমান ডেম্বেলে (পিএসজি), লামিন ইয়ামাল (বার্সেলোনা)Image Credit source: Getty Images

| Edited By: Moumita Das

Aug 30, 2026 | 1:30 PM

মোনাকো: শুরু হতে চলেছে ২০২৬-২৭ মরশুমের উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ। দিন কয়েক আগেই গ্ৰুপ বিন্যাস করে দিয়েছিল উয়েফা। এবার গতকাল জানা গিয়েছে পূর্ণাঙ্গ সূচিও। আগামী ৮ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে ইউসিএল। প্রথম ম্যাচেই ইন্টার মিলানের মুখোমুখি হতে চলেছে ১৫ বারের চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ। ফলে, নিজের প্রাক্তন ক্লাবের মুখোমুখি হয়েই ইউসিএল মরশুম শুরু করবেন হোসে মোরিনহো।

দুই দিন আগেই মোনাকোতে ড্র বিন্যাস অনুষ্ঠানে ৩৬ দলের ৮ ম্যাচের পূর্ণাঙ্গ সূচি ঘোষণা করেছিল উয়েফা। ২০২৪-২৫ সিজনে নতুন ফরম্যাট আনে উয়েফা। আগে, ৩২ দলকে ৮ পর্বে ভাগ করা হত। প্রতিটি দল গ্ৰুপে থাকা বাকি ৩ দলের সঙ্গে হোম ও অ্যাওয়ে মিলিয়ে মোট ৬টি করে ম্যাচ খেলত। প্রতি গ্রুপের সেরা ২ দলকে নিয়ে হত শেষ ১৬-র ম্যাচ। সেখান থেকে কোয়ার্টার ফাইনাল, সেমি ফাইনাল ও ফাইনাল। কিন্তু বর্তমান নিয়মে কোনও গ্ৰুপ পর্ব নেই। ৩৬টি দল আলাদা সিডিং পট থেকে প্রতিপক্ষ পায় ও মোট ৮টি ম্যাচ খেলে। ৮ ম্যাচ শেষে ১-৮ স্থানাধিকারী দল সরাসরি রাউন্ড অফ ১৬-র ম্যাচ খেলে। ৯-২৪ নম্বর দলকে নক আউট প্লে-অফ খেলতে হয় ও সেখান থেকে ৮ দল রাউন্ড অফ ১৬তে সুযোগ পায়। ২৫-৩৬ নং স্থানাধিকারী দল বিদায় নেয়।

এই বছর চ্যাম্পিয়ন্স লিগ শুরু হচ্ছে ৮ সেপ্টেম্বর। প্রথম ম্যাচ হবে ক্লাব ব্রুজ ও অ্যাস্টন ভিলার। অন্য ম্যাচে এথেন্স ঘরের মাঠে মুখোমুখি হবে অস্ট্রিয়ার নতুন দল লাস্ক। প্রথম দিনেই মুখোমুখি রিয়াল মাদ্রিদ-ইন্টার। ভারতীয় সময় রাত ১২.৩০ থেকে শুরু হবে সেই ম্যাচ। পরের দিন, ৯ সেপ্টেম্বর বর্তমান চ্যাম্পিয়ন পিএসজি খেলবে স্লোভান ব্রাতিস্লাভার বিরুদ্ধে। স্লোভানের কোচ হলেন ইয়াইয়া তোরে, যিনি লিগ পর্বে কোনও ইউরোপীয় দলকে কোচিং করানো প্রথম আফ্রিকান হিসেবে নজির গড়েছেন। একই দিনে লিভারপুল খেলবে আতলেতির বিরুদ্ধে এবং বার্সেলোনা খেলবে ফেয়েনুর্ড-এর বিরুদ্ধে। ১০ সেপ্টেম্বর আজারবাইজানের দল সাবাহ এফসি খেলবে ম্যানচেস্টার ইউনাইটেডের বিরুদ্ধে, ওল্ড ট্র্যাফোর্ডে।

তবে এর মধ্যে রয়েছে কিছু গুরুত্বপূর্ণ ম্যাচও। ১৪ অক্টোবর ম্যান সিটি ঘরের মাঠে খেলতে নামবে পিএসজি-র বিরুদ্ধে। ২০ অক্টোবর প্যারিসে মুখোমুখি হবে পিএসজি ও বার্সেলোনা। এর পরের দিন ম্যাচ রয়েছে বায়ার্ন মিউনিখ ও আর্সেনালের। ৯ ডিসেম্বর ভারতীয় সময় রাত দেড়টা নাগাদ আর্সেনালের ঘরের মাঠ এমিরেটস স্টেডিয়ামে রাইস-সাকাদের বিরুদ্ধে খেলতে নামবে রিয়াল মাদ্রিদ। এমবাপেদের শেষ হোম ম্যাচ ২৭ জানুয়ারি, ২০২৭ – শাখতার ডোনেস্কের বিরুদ্ধে। সেই দিন যেহেতু লিগ পর্বের শেষ দিন, তাই সেই দিন ১৮টি ম্যাচ একই সময় শুরু হবে। এখান থেকে সেরা ৮ দল সরাসরি কোয়ার্টার ফাইনাল খেলবে ৯-২৪ নং দল কোয়ালিফায়ারের প্লে-অফ খেলবে।

ইউসিএল ২০২৬-২৭ এর সেমিফাইনাল ম্যাচের প্রথম লেগ খেলা হবে ২৭ ও ২৮ এপ্রিল, ২০২৭ সালে। দ্বিতীয় লেগ হবে ৪ ও ৫ মে, ২০২৭ সালে। দুই লেগ মিলিয়ে জয়ী ২ দল যাবে ফাইনালে। আগামী ৫ জুন, ২০২৭ সালে স্প্যানিশ ক্লাব অ্যাটলেটিকো মাদ্রিদের ঘরের মাঠ এস্তাদিও মেট্রোপলিতানো-তে হবে ফাইনাল। ২০১৯ সালে এই মাঠেই ইউসিএল ফাইনাল হয়েছিল। সেই ম্যাচে টটেনহ্যামকে ২-০ হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগ জিতেছিল লিভারপুল।

Loading...
Unable to load recommendations.
Follow Us