
আমেরিকা : প্রথম ম্যাচে মরোক্কোর (Morocco) বিরুদ্ধে ড্রয়ের পর হাইতির (Haiti) বিরুদ্ধে এসেছে জয়। ব্রাজিল (Brazil) দলের কাছে এই মুহূর্তে বিশ্বকাপের রাউন্ড অফ ৩২ (RO 32) নিয়ে কোনও চিন্তা নেই। কিন্তু, চিন্তা অন্য জায়গায়। দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য রাফিনহা (Raphinha) চোটের কবলে পড়েছেন। এর ফলে ব্রাজিলের চিন্তা বেড়ে গিয়েছে। শনিবার হাইতি ম্যাচের ৪০ মিনিটের মাথায় মাঠ ছেড়ে বেরিয়ে যান রাফিনহা। পরে জানা যায়, তাঁর হ্যামস্ট্রিং চোটের কবলে পড়েছে। তবে ব্রাজিলের ফেডারেশন রাফিনহার স্বাস্থ্য নিয়ে আপডেট দিয়েছে।
আগামী ম্যাচে অর্থাৎ ২৫ জুন, স্কটল্যান্ডের বিরুদ্ধে নামতে পারবেন না রাফিনহা। বিবৃতি দিয়ে ব্রাজিল জানিয়েছে,”পরীক্ষায় দেখা গিয়েছে রাফিনহার ডান পায়ের হাঁটুর পিছনের পেশী ক্ষতিগ্রস্ত হয়েছে। চিকিৎসা শুরু হয়েছে। যত দ্রুত সম্ভব নেইমারকে মাঠে ফেরানো হবে।” এছাড়াও বিভিন্ন আন্তর্জাতিক ও ব্রাজিলের সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, শেষ ম্যাচে নেই রাফিনহা। রাউন্ড অফ ৩২ এ যদি ব্রাজিল খেলে, তাও তাঁকে পাওয়ার সম্ভাবনা ক্ষীণ। একমাত্র, রাউন্ড অফ ১৬ তে খুব সম্ভবত মাঠে নামবেন তিনি। তাঁর এখন পায়ের যা অবস্থা, সুস্থ হতে কমপক্ষে ১২ দিন থেকে ১৪ দিন দরকার। তাই এই মুহূর্তে ব্রাজিল কোচ বিশেষ ঝুঁকি নিতে চাইছেন না।
এই নিয়ে টানা চোট পাচ্ছেন রাফিনহা। ক্লাব পর্যায়ে খেলাকালীন বার্সেলোনাতেও চোট পেয়েছিলেন তিনি। ফ্রান্সের বিরুদ্ধে প্র্যাকটিস ম্যাচেও চোট পেয়েছিলেন রাফিনহা। এমনকি বিশ্বকাপ শুরুর আগে বেশ কিছুদিন চোটের কবলে পড়ে মাঠের বাইরে ছিলেন এই বার্সার উইঙ্গার। তবে রাফিনহা না থাকলেও খুশির খবর ব্রাজিলের জন্য। আগামী ম্যাচে কিছুক্ষনের জন্য হলেও মাঠে নামতে পারেন নেইমার জুনিয়র। চোটে চোটেই শেষ হয়ে গেল তাঁর স্বর্ণযুগ। শোনা গিয়েছে, খুব সম্ভত ম্যাচের শেষের দিকে তাঁকে নামাবেন আন্সেলোত্তি। কিন্তু ২০২৩ সালের পর নেইমার আর জাতীয় দলের জার্সিতে নামেননি, তাই এও এক চিন্তা হবে ব্রাজিল সমর্থকদের।