Bangla NewsSports Paris Paralympics 2024 countdown starts, How did India perform at the 2020 Tokyo Paralympics
Paris Paralympics 2024: শিয়রে কড়া নাড়ছে প্যারিস প্যারালিম্পিক, ফিরে দেখা টোকিও প্যারালিম্পিকে ভারতের সাফল্য
Tokyo Paralympics 2020: ২৮ অগস্ট থেকে প্রেমের শহর প্যারিসে হবে ১৭তম প্যারালিম্পিক। তার আগে এক লহমায় ফেরা যাক অতীতে। বেশি দূরে নয়, শেষবারের টোকিও প্যারিলিম্পিকে ফিরলে দেখা যাবে, ভারতীয় প্যারা অ্যাথলিটরা দেশকে মোট ১৯টি পদক দিয়েছিলেন।
শিয়রে কড়া নাড়ছে প্যারিস প্যারালিম্পিক, ফিরে দেখা টোকিও প্যারালিম্পিকে ভারতের সাফল্য
কলকাতা: প্যারিস অলিম্পিক থেকে ৬টি পদক নিয়ে দেশে ফিরেছিলেন ভারতীয় অ্যাথলিটরা। শিয়রে কড়া নাড়ছে প্যারিস প্যারালিম্পিক (Paris Paralympics 2024)। তাতে ভারতের নজর ২৫টির বেশি পদকে। ২৮ অগস্ট থেকে প্রেমের শহর প্যারিসে হবে ১৭তম প্যারালিম্পিক। তার আগে এক লহমায় ফেরা যাক অতীতে। বেশি দূরে নয়, শেষবারের টোকিও প্যারিলিম্পিকে (Tokyo Paralympics 2020) ফিরলে দেখা যাবে, ভারতীয় প্যারা অ্যাথলিটরা দেশকে মোট ১৯টি পদক দিয়েছিলেন। সেখানে ছিল ৫টি সোনা, ৮টি রুপো ও ৬টি ব্রোঞ্জ। এ বার সেই সংখ্যা ছাপিয়ে যাওয়ার লক্ষ্য নিয়ে প্যারিসে নামবেন সুমিত আন্তিল, অবনী লেখারারা।
এক ঝলকে দেখে নিন টোকিও প্যারালিম্পিক থেকে ভারতকে পদক দিয়েছিলেন যে প্যারা অ্যাথলিটরা —
ভাবিনা প্যাটেল (টেবল টেনিস ক্লাস ৪ ক্যাটেগরি-রুপো)
নিশাদ কুমার (ছেলেদের হাই জাম্প টি৪৭ – রুপো)
অবনী লেখারা (মেয়েদের ১০ মিটার এয়ার রাইফেল – সোনা)
অবনী লেখারা (মেয়েদের ৫০ মিটার এয়ার রাইফেল – ব্রোঞ্জ)