Imran Khan News: কেন সম্প্রচার করা হয়েছে ইমরানের ছেলেদের সাক্ষাৎকার? স্কাই স্পোর্টসের ওপর খাপ্পা পাক বোর্ড!

Pakistan: একটি ক্রিকেট ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, সাক্ষাৎকারটি সম্প্রচার করার আগে পিসিবি স্কাই স্পোর্টসের সঙ্গে যোগাযোগ করে আপত্তি জানায়। এমনকি সাক্ষাৎকারটি সম্প্রচার করা হলে লাঞ্চের পর পাকিস্তান আর খেলতে নামবে না, এমন হুমকিও দেওয়া হয়। তারপর ইংল্যান্ড বোর্ডের হস্তক্ষেপে বাবর আজমেরা মাঠে নামেন।

Imran Khan News: কেন সম্প্রচার করা হয়েছে ইমরানের ছেলেদের সাক্ষাৎকার? স্কাই স্পোর্টসের ওপর খাপ্পা পাক বোর্ড!
ইমরান খানImage Credit source: Getty Images

| Edited By: Moumita Das

Aug 31, 2026 | 11:59 AM

করাচি : লর্ডসে ইংল্যান্ড ও পাকিস্তানের টেস্ট ম্যাচ চলাকালীন প্রাক্তন পাকিস্তানি প্রধানমন্ত্রী ও ক্রিকেটার ইমরান খানের ছেলেদের সাক্ষাৎকার করেছে সম্প্রচারকারী সংস্থা স্কাই স্পোর্টস। এই বিষয়টি একদমই ভাল চোখে দেখেনি পাকিস্তান ক্রিকেট বোর্ড। এই সাক্ষাৎকারে এমন কিছু বিস্ফোরক কথা তাঁরা বলেছেন, যার ফলে বিপাকে পড়েছে পাক সরকার। তাই রীতিমতো স্কাই স্পোর্টসে অফিসিয়ালি অভিযোগ করেছে পিসিবি। চ্যানেল কর্তৃপক্ষকে চিঠি দিয়ে প্রতিবাদ জানিয়েছে পিসিবি, জানা গিয়েছে সূত্রের খবর অনুযায়ী।

লর্ডস টেস্টের প্রথম দিন লাঞ্চের বিরতিতে প্রাক্তন ইংল্যান্ড অধিনায়ক ও বর্তমান স্কাই স্পোর্টসের কমেন্টেটর মাইক আথারটন ইমরান খানের দুই ছেলে, সুলেমান ও কাসিম খানের সঙ্গে ১৮ মিনিটের একটি ইন্টারভিউ করেন। সেখানে তারা কারাগারে থাকা বাবার শারীরিক অবস্থা নিয়ে চরম উদ্বেগ প্রকাশ করে জানান, ইমরান যেকোনও দিন মৃত্যুর কোলে ঢলে পড়তে পারেন। একটি ক্রিকেট ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, সাক্ষাৎকারটি সম্প্রচার করার আগে পিসিবি স্কাই স্পোর্টসের সঙ্গে যোগাযোগ করে আপত্তি জানায়। এমনকি সাক্ষাৎকারটি সম্প্রচার করা হলে লাঞ্চের পর পাকিস্তান আর খেলতে নামবে না, এমন হুমকিও দেওয়া হয়। তারপর ইংল্যান্ড বোর্ডের হস্তক্ষেপে বাবর আজমেরা মাঠে নামেন।

যদিও আলোচনার পর স্কাই স্পোর্টস কিছুটা সময়ের জন্য সম্প্রচার পিছিয়ে দেয়। তবে পাক দল মাঠে খেলাকালীন ইন্টারভিউটি সম্প্রচার করা হয়। এই সাক্ষাৎকার যদিও পাকিস্তানে সিরিজটির সম্প্রচারকারী সংস্থা পিটিভি সম্প্রচার করেনি। তবে সূত্রের খবর, পিসিবি এই বিষয়ে ইংল্যান্ডের Foreign, Commonwealth and Development Office-এর (FCDO) কাছে অভিযোগ জানানোর কথা ভেবেছিল কিন্তু করেনি। যদিও স্কাই স্পোর্টস কেন ওঁদের ইন্টারভিউ করেছে এবং কেন সেটি সম্প্রচার করা হয়েছে, এই নিয়েই ক্ষুব্ধ পাকিস্তান ক্রিকেট বোর্ড।

এর আগেই ইমরানের শারীরিক অবস্থা নিয়ে পাক প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছেন ২২ জন প্রাক্তন ক্রিকেটার। এঁদের মধ্যে ছিলেন, সুনীল গাভাস্কর, নাসের হুসেন, ডেভিড গাওয়ার, ইয়ান ও গ্রেগ চ্যাপেল, কপিল দেব, জন রাইট, স্টিভ ওয়া, ক্লাইভ লয়েড, অ্যালিস্টার কুকের মতো প্রাক্তনীরা। এর আগেও ১৪ জন প্রাক্তন অধিনায়ক চিঠি দিয়েছিলেন। তবে সেই চিঠির কোনও জবাব পাক সরকারের থেকে পাওয়া যায়নি।

Loading...
Unable to load recommendations.
Follow Us