Axar Patel: অধিনায়কত্বে আগ্রহী নন অক্ষর, আইপিএল ২০২৭-এ কে হবেন সৌরভদের দলের অধিনায়ক?

IPL 2027: আইপিএল ২০২৭-এর আগে দিল্লি ক্যাপিটালসের কোচিং স্টাফেও বড়সড় পরিবর্তন এসেছে। দলের প্রধান কোচের দায়িত্ব নিয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। তাঁর সঙ্গে সাপোর্ট স্টাফে যুক্ত হয়েছেন যুবরাজ সিং, চামিন্দা ভাস ও অমিত মিশ্রের মতো ক্রিকেটাররা।

Axar Patel: অধিনায়কত্বে আগ্রহী নন অক্ষর, আইপিএল ২০২৭-এ কে হবেন সৌরভদের দলের অধিনায়ক?
অক্ষর প্যাটেলImage Credit source: PTI

|

Nov 12, 2026 | 5:36 PM

দিল্লি: আইপিএল ২০২৭ এর আগে এই মুহূর্তে দল গোছানোর কাজ করতে ব্যস্ত ফ্র্যাঞ্চাইজিগুলি। কোন ক্রিকেটারকে ধরে রাখা হবে, কাকে ছেড়ে দেওয়া হবে ও কোন খেলোয়াড়কে ট্রেডের মাধ্যমে দলে নেওয়া হবে, তা নিয়েই চলছে আলোচনা। এর মধ্যেই জোর সমস্যায় পড়েছে দিল্লি ক্যাপিটালস। দলের অধিনায়ক অক্ষর প্যাটেল নাকি আর নেতৃত্বের দায়িত্ব চালিয়ে যেতে খুব একটা আগ্রহী নন। এমনই খবর প্রকাশ্যে আসার পর দিল্লি শিবিরে শুরু হয়েছে জল্পনা।

সূত্রের খবর, অক্ষরকে এখনই অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়ার কথা ভাবছে না দিল্লি ম্যানেজমেন্ট। তবে অক্ষর নিজেই আর ক্যাপ্টেন্সিতে আগ্রহী নন। এজন্যই তাঁকে ক্যাপ্টেন করতে বেশ কাঠখড় পোড়াতে হবে দিল্লি ম্যানেজমেন্টকে। যদিও অক্ষরের নেতৃত্বে পরপর দুই বার সাফল্য পায়নি দিল্লি ক্যাপিটালস। পরপর দুই মরসুমে প্লে-অফে জায়গা করতে ব্যর্থ হয়েছে দল। অধিনায়কত্বের চাপ তাঁর খেলোয়াড়ি মনে প্রভাব ফেলেছে বলে মনে করা হচ্ছে। আইপিএল ২০২৬ এ ১৭৩ রান করার পাশাপাশি ১১টি উইকেট নিয়েছিলেন অক্ষর। যদিও তাঁকে দলে নেওয়ার জন্য একাধিক ফ্র্যাঞ্চাইজি দিল্লি ক্যাপিটালসের সঙ্গে যোগাযোগ করেছিল কিন্তু সেগুলি প্রত্যাখ্যান করেছে দিল্লি ম্যানেজমেন্ট। যদিও এক সূত্রের খবর, অক্ষর নিজে ক্যাপ্টেন্সি করতে খুব একটা আগ্রহী নন। যদিও তাঁকে রাজি করানোর চেষ্টায় আছে ম্যানেজমেন্ট। তাঁর ভবিষ্যৎ নিয়ে তাড়াহুড়ো করতে চাইছে না কর্তৃপক্ষ।

এদিকে আইপিএল ২০২৭-এর আগে দিল্লি ক্যাপিটালসের কোচিং স্টাফেও বড়সড় পরিবর্তন এসেছে। দলের প্রধান কোচের দায়িত্ব নিয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। তাঁর সঙ্গে সাপোর্ট স্টাফে যুক্ত হয়েছেন যুবরাজ সিং, চামিন্দা ভাস ও অমিত মিশ্রের মতো ক্রিকেটাররা। অন্যদিকে দিল্লি ক্যাপিটালসের অন্যতম বড় মুখ হিসেবে থাকা ঋষভ পন্থও ফিরেছেন দলে। তবে এই মুহূর্তে সব নজর অক্ষর প্যাটেলের দিকেই।

Loading...
Unable to load recommendations.
Follow Us