Afghanistan Cricket Team: বিশ্বকাপের মূলপর্বে আফগানিস্তান, আয়ারল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপ ২০২৭-এর টিকিট পেলেন রশিদরা!

ICC World Cup: ৫ ম্যাচের সিরিজে ইতিমধ্যেই আফগানিস্তান এগিয়ে ১-০। প্রথম ম্যাচ ভেস্তে গেলেও দ্বিতীয় ম্যাচে জয় পেল আফগানরা। এই দুই দলের মধ্যে সিরিজের দ্বিতীয় ওয়ানডেটি হবে ১০ আগস্ট। তৃতীয় ম্যাচটি হবে ১২ আগস্ট বেলফাস্টে এবং চতুর্থ অর্থাৎ শেষ ম্যাচটি হবে ১৪ আগস্ট।

Afghanistan Cricket Team: বিশ্বকাপের মূলপর্বে আফগানিস্তান, আয়ারল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপ ২০২৭-এর টিকিট পেলেন রশিদরা!
রশিদ খানImage Credit source: Getty Images

| Edited By: Moumita Das

Aug 08, 2026 | 3:54 PM

কলকাতা: আবার বিশ্বকাপের মঞ্চে রশিদ খানেরা। ২০২৩ বিশ্বকাপে গ্লেন ম্যাক্সওয়েলের সেই অতিমানবিক ইনিংস নিশ্চয়ই এখনও মনে আছে অনেকেরই। ১২৮ বলে ২০১ রানের অবিস্মরনীয় ইনিংস খেলেছিলেন ম্যাক্সি। সেই ম্যাচের পরেই এক প্রকার বিশ্বকাপ জয়ের জন্য অক্সিজেন পেয়ে যায় অজিরা। কিন্তু সেই বিদায়ের পরেও আবার আরও একবার বিশ্বমঞ্চে খেলার সুযোগ পেল আফগানিস্তান। নবম দল হিসেবে ২০২৭ ওডিআই বিশ্বকাপে খেলার সুযোগ পেয়ে গেল আফগানরা। ফলে মূল পর্ব থেকেই নিজেদের বিশ্বকাপ যাত্রা শুরু করতে পারবেন রশিদ খানেরা।

আয়ারল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ খেলছে আফগানিস্তান। গতকাল আয়ারল্যান্ডকে ৯২ রানে হারিয়েই বিশ্বকাপের মূলপর্বে জায়গা করে নেন জাদরানেরা। প্রথমে ব্যাট করে আফগানিস্তান তোলে ২৯৯/৮। ৮৪ রানের বড় ইনিংস খেলেন ইব্রাহিম জাদরান। জবাবে ব্যাট করতে নেমে ২০৭ রানেই অল আউট হয়ে যায় আয়ারল্যান্ড। এই ৯২ রানে জয়ের পরেই বিশ্বকাপে স্থান নিশ্চিত করে ফেলে আফগানিস্তান। আগামী বছর দক্ষিণ আফ্রিকা, জিম্বাবোয়ে ও নামিবিয়ার যৌথ আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে এই বিশ্বকাপ। আফগানিস্তানের আগে বিশ্বকাপের জন্য জায়গা পাকা করেছে আয়োজক দক্ষিণ আফ্রিকা, জিম্বাবোয়ে ও ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, পাকিস্তান ও শ্রীলঙ্কা।

দক্ষিণ আফ্রিকা, জিম্বাবোয়ে, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ভারত, নিউজিল্যান্ড, পাকিস্তান, শ্রীলঙ্কা, আফগানিস্তান ২০২৭ বিশ্বকাপে যোগ্যতা অর্জন করা দল হিসেবে নিশ্চিত করেছে। ভারতের বিরুদ্ধে সদ্য শেষ হওয়া ওয়ানডে সিরিজে খুব বাজে ফল করেছে আফগানরা। সেই ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়াল তারা। গতকাল ম্যাচে ৩৪ রান দিয়ে ৬ উইকেট নিয়েছেন রশিদ। তিনি ম্যাচের পর বলেন, “ভারতের বিরুদ্ধে আমরা অনেক জায়গায় ভুল করেছিলাম। আমাদের জন্য এটা দারুন সুযোগ। আগামী বিশ্বকাপের জন্য এই সিরিজের প্রস্তুতি খুব ভাল ভাবে হবে।”

২০২৭ বিশ্বকাপের আগে রশিদ খানের অভিজ্ঞতা ও তাঁর বর্তমান ফর্ম আফগানিস্তানের অন্যতম বড় শক্তি হিসেবে মানা হচ্ছে। পাশাপাশি, গোটা দলের পারফরম্যান্স তাদের আত্মবিশ্বাস বাড়াবে। ৫ ম্যাচের সিরিজে ইতিমধ্যেই আফগানিস্তান এগিয়ে ১-০। প্রথম ম্যাচ ভেস্তে গেলেও দ্বিতীয় ম্যাচে জয় পেল আফগানরা। এই দুই দলের মধ্যে সিরিজের দ্বিতীয় ওয়ানডেটি হবে ১০ আগস্ট। তৃতীয় ম্যাচটি হবে ১২ আগস্ট বেলফাস্টে এবং চতুর্থ অর্থাৎ শেষ ম্যাচটি হবে ১৪ আগস্ট। সেই ম্যাচগুলিতেও কি জিতবে আফগানিস্তান? নাকি পাল্টা প্রত্যাবর্তন করবে আয়ারল্যান্ড? সেই দিকেই নজর থাকবে দর্শকের।

Loading...
Unable to load recommendations.
Follow Us