
কলকাতা : নেপাল ও তিব্বতের সীমান্তবর্তী এলাকায় ভয়াবহ বন্যা ইতিমধ্যেই বহু মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। চারপাশ থেকে এমন ছবি, ভিডিও চোখে পড়ছে, যা হৃদয়বিদারক। এই পরিস্থিতি সামাল দিতে হিমশিম খাচ্ছে নেপাল। সর্বশেষ তথ্য অনুযায়ী, রবিবার বিকেল অবধি প্রায় ৮০০র কাছাকাছি মরদেহ উদ্ধার হয়েছে। এমনকি প্রায় ৪০০০ জন নিখোঁজ হয়েছেন। পশ্চিমবঙ্গ থেকেও অনেক মানুষ নিখোঁজ হয়ে গিয়েছেন, যার ফলে উদ্বিগ্ন তাঁদের পরিবার। তবে এর মধ্যেই ফুটবল মাঠে দেখা গিয়েছে একটি হৃদয়স্পর্শী ছবি।
গতকাল লা লিগাতে ম্যাচ ছিল রিয়াল মাদ্রিদ এবং মালাগার। সেই ম্যাচ শুরুর আগে রবিবার সান্তিয়াগো বার্নাব্যুতে ম্যাচ শুরুর আগে নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। এমনকি মাঠে কালো আর্মব্যান্ড পরে নামেন এমবাপে, ভিনিরা। যদিও ম্যাচে ৪-০ গোলে জিতেছে রিয়াল মাদ্রিদ। গোল পেলেন বেলিংহ্যাম, এমবাপে ও আর্দা গুলার। এর পাশাপাশি নেপালের দুর্গতদের পাশে থাকতে বিশেষ বার্তাও দিয়েছে রিয়াল মাদ্রিদ। এমনকি, তাদের চির প্রতিদ্বন্দ্বী ক্লাব বার্সেলোনাও বন্যা দুর্গতদের পাশে দাঁড়িয়েছে। তারাও সমাজমাধ্যমে মৃতদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে।
real madrid and bernabeu pays tribute to nepal flood victims 🤍🙏🇳🇵pic.twitter.com/VhN0FlwIBe
— mav ✦ (@mavsrm) August 30, 2026
ম্যাচে শুরু থেকেই আধিপত্য দেখিয়েছে রিয়াল মাদ্রিদ। ১৯ মিনিটে প্রথম গোল করেন ইংল্যান্ডের তারকা জ্যুড বেলিংহ্যাম। ২৬ মিনিটে আত্মঘাতী গোল করেন মালাগার আলফান্সো হেরেরো। এর মিনিট চারেকের মধ্যে দুর্দান্ত গোল করেন কিলিয়ান এমবাপে। ৮৬ মিনিটে মাঠে নেমে ৯০+১ মিনিটে গোল করেন তরুণ তুর্কি আর্দা গুলার। এই ম্যাচে জয়ের পর এই মুহূর্তে ৩ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে লা লিগার শীর্ষে রিয়াল মাদ্রিদ।
Minuto de silencio en el Bernabéu, en memoria de las víctimas de la terrible riada que ha sufrido la frontera entre Nepal y el Tíbet. pic.twitter.com/iKdcFmP8Dn
— Real Madrid C.F. (@realmadrid) August 30, 2026
ক্রমে নেপাল চেষ্টা করছে সাহায্য করার। ইতিমধ্যেই ভারত থেকে ত্রাণ পাঠানো হয়েছে নেপালে। এমনকি বন্যা কবলিত এলাকাগুলিতে জরুরি সহায়তা পাঠাচ্ছে নেপাল সরকার। রাসুয়া, নুওয়াকোট, ধাদিং – এই জায়গাগুলিতে আর্থিক সাহায্য পাঠাচ্ছে নেপাল সরকার। দুর্গত ও বিচ্ছিন্ন এলাকাগুলিতে সাহায্যও পাঠানো হয়েছে। এমনকি খাবার, জরুরি সামগ্রী পাঠানো হচ্ছে। তবে ভয়াবহ এই দুর্যোগের মধ্যেও রিয়াল মাদ্রিদ ও মালাগার এই শ্রদ্ধাজ্ঞাপন মানুষের প্রতি মানুষের সহমর্মিতার প্রতীক হয়ে উঠেছে।