IPL : লখনৌ ছেড়ে ‘ঘর ওয়াপসি’ ঋষভ পন্থের, ট্রেড ডিলের নিয়মে দল বদল কুলদীপেরও!

Rishabh Pant: ২০২৫ সালে রেকর্ড ২৭ কোটি টাকায় লখনৌ দলে এসেছিলেন ঋষভ পন্থ। কিন্তু তারপর থেকে শুধুই ব্যর্থতা। ২০২৫ সালে ১৪ ম্যাচে করেছিলেন মাত্র ২৬৯ রান। যার মধ্যে ছিল একটি সেঞ্চুরি (১১৮ রান বনাম আরসিবি)। এই বছর করেছেন ১৪ ম্যাচে মোট ৩১২ রান।

IPL : লখনৌ ছেড়ে ঘর ওয়াপসি ঋষভ পন্থের, ট্রেড ডিলের নিয়মে দল বদল কুলদীপেরও!
নতুন ঠিকানায় ঋষভ...Image Credit source: PTI

| Edited By: Moumita Das

Jun 23, 2026 | 5:38 PM

কলকাতা : দিন কয়েক ধরেই শোনা গিয়েছিল খবরটা। এবার তাতেই একপ্রকার নিশ্চিত হওয়া গেল। লখনৌ সুপার জায়ান্টস (Lucknow Super Giants) ছাড়লেন ঋষভ পন্থ (Rishabh Pant)। ২৭ কোটি টাকায় তাঁকে কিনেছিল লখনৌ ব্রিগেড। তবে ক্রমাগত বাজে পারফরম্যান্স ও দলের খারাপ ফলের কারণে দু’বছরের মধ্যেই দল ছাড়লেন তিনি। ফিরলেন নিজের ‘ঘর’ দিল্লিতে (Delhi Capitals)।

২০২৫ সালে রেকর্ড ২৭ কোটি টাকায় লখনৌ দলে এসেছিলেন ঋষভ পন্থ। কিন্তু তারপর থেকে শুধুই ব্যর্থতা। ২০২৫ সালে ১৪ ম্যাচে করেছিলেন মাত্র ২৬৯ রান। যার মধ্যে ছিল একটি সেঞ্চুরি (১১৮ রান বনাম আরসিবি)। এই বছর করেছেন ১৪ ম্যাচে মোট ৩১২ রান। দলের দুই বারের ব্যর্থতার পরেই দিন কয়েক আগে নেতৃত্ব ছাড়েন তিনি। তখনই শুরু হয়ে গিয়েছিল জল্পনা। কোন দলে ফিরবেন তিনি, এই নিয়েই কথাবার্তা শুরু হয়ে গিয়েছিল।

এই জল্পনার মাঝেই আইপিএল কর্তৃপক্ষ জানিয়েছে, আইপিএলের নতুন ট্রেড ডিলের নিয়মে দিল্লি ক্যাপিটালসে ফিরছেন পন্থ। কিন্তু আর ২৭ কোটি টাকা বেতন পাবেন না তিনি। প্রায় ১২ কোটি টাকার ক্ষতি হবে তাঁর। পাবেন ১৫ কোটি টাকা। ২০১৬-২০২৪ পর্যন্ত দিল্লিতেই খেলেছেন পন্থ। সেদিক দিয়ে দেখলে একপ্রকার ‘ঘর ওয়াপসি’ হল ঋষভের। আবার দিল্লি থেকে লখনৌ দলের অংশ হলেন কুলদীপ যাদব। ১৩.৫ কোটি টাকায় তাঁকে নিল সঞ্জীব গোয়েঙ্কার দল। এই আইপিএলে ১১ ম্যাচে ১০ উইকেট পেয়েছেন কুলদীপ।

একদিকে শোনা গিয়েছে, ব্যাটিং কোচ হিসেনে দিল্লির দায়িত্ব নিতে পারেন যুবরাজ সিং। আবার দলে আসতে পারেন সৌরভ গঙ্গোপাধ্যায়ও। এই দুই বাঁ হাতির পাল্লায় পড়ে কি শুধরোবেন ঋধভঅফ ফর্মের কারণে জাতীয় দল থেকেও বাদ পড়ে গিয়েছেন ঋষভ। দিল্লির ক্যাপ্টেন এই সিজনেও অক্ষর প্যাটেল। তবে এই বছরেও কি দিল্লি প্লেঅফে খেলবেন? ঋষভ পন্থ কি ফর্ম ফিরে পাবেন? প্রশ্নের উত্তর পাওয়া যাবে আইপিএল সিজনেই।

Follow Us