Satadru Dutta on Aroop Biswas: আবার বিদ্রোহী শতদ্রু, জুঁই বিশ্বাসের নামে বড় অঙ্কের আইনি নোটিস পাঠালেন মেসি ট্য়ুরের আয়োজক!

Satadru Dutta: দিন কয়েক আগেই বিদ্রোহী তৃণমূলের সঙ্গে দেখা করেছিলেন জুঁই। তাঁর সঙ্গে সেই হোটেলের বৈঠকে ছিলেন অরূপও। এবার তার দিন কয়েক পরেই আজ শতদ্রু আইনি নোটিস পাঠালেন জুঁইকে। তবে যাঁকে নিয়ে এত আলোচনা, সেই লিওনেল মেসি এখন বিশ্বকাপের জন্য আমেরিকায়।

Satadru Dutta on Aroop Biswas: আবার বিদ্রোহী শতদ্রু, জুঁই বিশ্বাসের নামে বড় অঙ্কের আইনি নোটিস পাঠালেন মেসি ট্য়ুরের আয়োজক!
শতদ্রু দত্ত ও জুঁই বিশ্বাস।Image Credit source: X/@JuiBiswasoffcial & Facebook/Satadru Dutta II

| Edited By: Moumita Das

Jun 25, 2026 | 8:18 AM

কলকাতা: রাজ্যের পালাবদলের পর থেকেই চূড়ান্ত ফাঁপড়ে পড়েছেন অরূপ বিশ্বাস (Aroop Biswas)। আগেই তাঁর নামে মামলা করেছিলেন কলকাতায় লিও মেসির গোট ট্যুরের (GOAT Tour) আয়োজক শতদ্রু দত্ত (Shatadru Dutta)। আদালত তাঁকে তিনবার নোটিসও পাঠিয়েছিল। অবশেষে দিন কয়েক আগেই হাজিরা দিয়েছেন অরূপ। এবার তাঁর ভাতৃবধূ জুঁই বিশ্বাসের (Jui Biswas) নামেও আইনি নোটিস দিলেন শতদ্রু। জুঁই বিশ্বাসের কাছে মোট ১০ কোটি টাকার ক্ষতিপূরণ চাইলেন তিনি।

দিন কয়েক আগেই বিদ্রোহী তৃণমূলের সঙ্গে দেখা করেছিলেন জুঁই। তাঁর সঙ্গে সেই হোটেলের বৈঠকে ছিলেন অরূপও। এবার তার দিন কয়েক পরেই আজ শতদ্রু আইনি নোটিস পাঠালেন জুঁইকে। সেই নোটিসে বলা হয়েছে,“আপনাকে মেসি ইভেন্টে কোনও আমন্ত্রন জানানো হয়নি। আপনার নামে কোনও অ্যাক্রিডেশন কার্ডও ইস্যু করা হয়নি। আমন্ত্রিত অতিথিদের তালিকায় আপনার নাম না থাকা সত্ত্বেও আপনি মেসির অনুষ্ঠানে গিয়ে অনাকাঙ্খিত প্রবেশ করে সংরক্ষিত এলাকায় ঢোকেন ও মেসির সঙ্গে ছবি, সেলফি তোলেন।”

এছাড়া ওই নোটিসে আরও বলা হয়েছে,“আপনি অনুষ্ঠানের পর সংবাদমাধ্যমে মিডিয়ার সামনে বলেছিলেন যে তৎকালীন ক্রীড়ামন্ত্রীদ্বারা আপনি মাঠে প্রবেশ করার অনুমোদন পেয়েছিলেন ও আপনি তৎকালীন ক্রীড়ামন্ত্রীকে নিজের আত্মীয় বলেছিলেন। যদিও, আয়োজক সংস্থার থেকে আপনাকে কোনও রকম অনুমোদন দেওয়া হয়নি।”

এছাড়া শতদ্রু এও নোটিসে উল্লেখ করেন, যে জুঁই এর বেশ কিছু কাজের জন্য তাঁকে আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হয়েছে। এছাড়া তাঁর সম্মানহানিও হয়েছে। এবং এই কারণেই তাঁকে ১০ কোটির ক্ষতিপূরণ দিতে হবে। উক্ত নোটিসে লেখা হয়েছে, যদি তিনি এই নোটিস পাওয়ার ১৫ দিনের মধ্যে ক্ষতিপূরণ না দেন, তাহলে আদালতের দ্বারস্থ হবেন শতদ্রু। এর পাশাপাশি, নিঃশর্তভাবে শতদ্রুর কাছে ক্ষমাও চাইতে হবে জুঁইকে।

তবে যাঁকে নিয়ে এত আলোচনা, সেই লিওনেল মেসি এখন বিশ্বকাপের জন্য আমেরিকায়। ইতিমধ্যেই ২ ম্যাচে ৫ গোল করে ফেলেছেন মেসি। ইতিমধ্যেই বিশ্বকাপের নক আউটেও উঠে গিয়েছে আর্জেন্টিনা। তবে মেসির দুরন্ত ফর্মের পাশাপাশি শতদ্রু এবার নিজেও যে নিজের হৃত সম্মান পুনরুদ্ধার করতে বদ্ধপরিকর, তা বুঝতেই পারছেন বাংলার ক্রীড়াপ্রেমীরা।

Loading...
Unable to load recommendations.
Follow Us