Pakistan Cricket: নাটক চলছেই! পাক দল থেকে বিতাড়িত ৭ ক্রিকেটার, অভিমানে চরম পদক্ষেপ নির্বাচক মিসবারও!

Misbah Ul Haq: ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে এক ইনিংস ও ১০৩ রান ও দ্বিতীয় ইনিংসে ১৯৪ রানে হারের পরেই এই পরিবর্তনের কথা ভেবেছে পাক বোর্ড। এই মুহূর্তে তিন টেস্টের সিরিজে ২-০ পিছিয়ে পাকিস্তান দল। বাকি আর মাত্র একটি টেস্ট। ৯ সেপ্টেম্বর থেকে বার্মিংহ্যামে শুরু হবে সেই ম্যাচ।

Pakistan Cricket: নাটক চলছেই! পাক দল থেকে বিতাড়িত ৭ ক্রিকেটার, অভিমানে চরম পদক্ষেপ নির্বাচক মিসবারও!
পাকিস্তান ক্রিকেট দল। Image Credit source: Getty Images

| Edited By: Moumita Das

Sep 01, 2026 | 6:05 PM

নিউ দিল্লি: পাকিস্তান ক্রিকেট অ্যাসোসিয়েশনে নাটক চলছেই। একের পর এক কারণে যেন প্রহসন চলছে পাক ক্রিকেটে। কখনও ম্যানেজমেন্টের কারণ, কখনও ইমরান খানকে নিয়ে নাটক – সবদিক থেকেই বিদ্ধ পাক বোর্ড। ২য় টেস্টে ইংল্যান্ডের বিপক্ষে পাকিস্তান লর্ডসে ১৯৪ রানের ব্যবধানে হেরে গিয়েছে। এর পরেই পাক বোর্ড ও কোচিং স্টাফ সম্পূর্ণ বদলে গিয়েছে। ৭ জন ক্রিকেটারসহ পুরো কোচিং স্টাফকে দেশে ফেরত পাঠিয়ে দেওয়া হয়েছে। এই নিয়েই এখন চরম ডামাডোল পাকিস্তান ক্রিকেট জুড়ে।

এর মধ্যেই আবার চরম নাটক শুরু হয়েছে। পাক জাতীয় সিলেকশন কমিটি থেকে ইস্তফা দিয়েছেন প্রাক্তন পাক ক্যাপ্টেন মিসবা উল হক। তিনি ইতিমধ্যেই পাক বোর্ডকে নিজের ইস্তফাপত্র পাঠিয়ে দিয়েছেন। এই মুহূর্তে তিনি নোটিশ পিরিয়ড সার্ভ করছেন। যদিও পাক বোর্ড এখনও তাঁর পদত্যাগপত্র গ্রহণ করেনি।

কেন পদত্যাগ করেছেন মিসবা?

একটি ক্রিকেট ওয়েবসাইটের সূত্র অনুযায়ী, মিসবা জানিয়েছেন, এই যে ৭ জনকে দল থেকে ছাঁটাই করা হয়েছে, এই বিষয়ে তিনি কিচ্ছু জানেন না। দল ও কোচিং স্টাফ এই বদলের আগে তাঁর সঙ্গে কোনও পরামর্শ করেনি। এর ফলেই মিসবার পদত্যাগের সময় প্রশ্ন উঠছে জাতীয় নির্বাচক কমিটির ভূমিকা নিয়ে। ৭ জন ক্রিকেটারের মধ্যে রয়েছেন – প্রাক্তন পাক ক্যাপ্টেন সলমন আলি আঘা, মহম্মদ রিজওয়ান, আলি উসমান, ইমাম উল হক, খুররম শাহজাদ, আমির জামাল ও মহম্মদ ওয়াইস জাফর। এঁদের পাশাপাশি দলের প্রধান কোচের পদ থেকে সরফরাজ আহমেদকে ও বোলিং কোচের পদ থেকে উমর গুলকে সরিয়ে দেওয়া হয়েছে। এরপরেই পাক বোর্ড ইংল্যান্ডের বিরুদ্ধে বাকি টেস্ট সিরিজের জন্য সাদা বলের কোচ মাইক হেসন ও বোলিং কোচ অ্যাশলি নফকে নিয়ে এসেছে। সূত্রের খবর, মিসবা ইতিমধ্যেই লাহোরের ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমিতে ব্যাটিং কনসালটেন্ট পদ থেকেও সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। তাঁর চুক্তি অনুযায়ী, বছরে ১৮০ দিন কাজ করার কথা ছিল।

এমনকি ৭ জনকে বদলে কারা কারা সুযোগ পেয়েছেন, তাঁদের নামও জানিয়েছে পাকিস্তান বোর্ড। যেমন – সাইম আয়ুব বাট, আবদুল্লা ফজল, আরাফত মিনহাস প্রমুখ। এই ৫ জনের মধ্যে সাইম আয়ুব ও আবদুল্লাহ ফজলও টেস্ট দলের অন্তর্ভুক্ত হয়েছেন। এঁদের একত্রে ১০টি টেস্ট খেলার অভিজ্ঞতা আছে। ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে এক ইনিংস ও ১০৩ রান ও দ্বিতীয় ইনিংসে ১৯৪ রানে হারের পরেই এই পরিবর্তনের কথা ভেবেছে পাক বোর্ড। এই মুহূর্তে তিন টেস্টের সিরিজে ২-০ পিছিয়ে পাকিস্তান দল। বাকি আর মাত্র একটি টেস্ট। ৯ সেপ্টেম্বর থেকে বার্মিংহ্যামে শুরু হবে সেই ম্যাচ। হোয়াইটওয়াশ এড়াতে সেই ম্যাচ জিততেই হবে বাবরদের।

Loading...
Unable to load recommendations.
Follow Us