Shahrukh Khan Cricket Ground Opening: লস অ্যাঞ্জেলেসে নতুন হোম গ্রাউন্ড পেল নাইট রাইডার্স, বড় বার্তা দিলেন শাহরুখ!

SRK: অনেক দিন ধরেই নাইট রাইডার্স ফ্র্যাঞ্চাইজি এই প্রকল্প নিয়ে কাজ করছিল। এই মাঠ শুধু এলএকেআর দলের হোম গ্রাউন্ড হিসেবে ব্যবহার হবে তা নয়, এই মাঠ আমেরিকার ক্রিকেটের প্রসারেও গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। এখানে ক্রিকেটারদের প্রশিক্ষণ, কমিউনিটি ক্রিকেট ও নানা সামাজিক অনুষ্ঠানে ব্যবহার হবে।

Shahrukh Khan Cricket Ground Opening: লস অ্যাঞ্জেলেসে নতুন হোম গ্রাউন্ড পেল নাইট রাইডার্স, বড় বার্তা দিলেন শাহরুখ!
শাহরুখ খানImage Credit source: Getty Images

| Edited By: Moumita Das

Jul 02, 2026 | 4:33 PM

আমেরিকা : বলিউডের সুপারষ্টার তিনি। তবে সিনেমার গন্ডি পেরিয়ে তিনি বহুদিন ধরেই ভারতীয়দের ক্রিকেট মননেও আছেন। তাই এবার ক্রিকেটের প্রসারের জন্য একটি বড় পদক্ষেপ নিলেন শাহরুখ খান (Shahrukh Khan)। লস অ্যাঞ্জেলেসে নাইট রাইডার্স ক্রিকেট গ্রাউন্ডের (Knight Riders Cricket Ground) উদ্বোধন করলেন এই বলি তারকা। এই মাঠটিই হবে লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্সের (Los Angeles Knight Riders) নতুন হোম গ্রাউন্ড।

নিডের সোশ্যাল মিডিয়ায় এই খবর জানান শাহরখ। একটি ভিডিও প্রকাশ করে শাহরুখ বলেন, এই মাঠ শুধু ক্রিকেট খেলার জন্য নয় বরং নিজের পরিবারের সঙ্গেও এই মাঠে সময় কাটানো যাবে। শাহরুখ বলেন, “অবশেষে আমরা লস অ্যাঞ্জেলেসে ক্রিকেট মাঠ তৈরী করতে সক্ষম হয়েছি। আশা করি, এই মাঠে শুধু ক্রিকেট খেলা নয়, আরও অনেক কিছুরই উপাদান পাওয়া যাবে।”

এমনকি এই দীর্ঘ যাত্রায় পাশে থাকার জন্য জয় ভট্টাচার্যকে ধন্যবাদ দিয়েছেন তিনি। পাশাপাশি আইসিসি ও সঞ্জয় দাসকেও ধন্যবাদ জানিয়েছেন কিং খান। শাহরুখ আরও লিখেছেন,“এই মাঠ লস অ্যাঞ্জেলসের জন্য, বিশ্বের সব ক্রিকেটপ্রেমীদের জন্য ও নাইট রাইডার্স পরিবারের জন্য। লস অ্যাঞ্জেলস নাইট রাইডার্সের নতুন ঘরে আপনাকে স্বাগত।”

অনেক দিন ধরেই নাইট রাইডার্স ফ্র্যাঞ্চাইজি এই প্রকল্প নিয়ে কাজ করছিল। এই মাঠ শুধু এলএকেআর দলের হোম গ্রাউন্ড হিসেবে ব্যবহার হবে তা নয়, এই মাঠ আমেরিকার ক্রিকেটের প্রসারেও গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। এখানে ক্রিকেটারদের প্রশিক্ষণ, কমিউনিটি ক্রিকেট ও নানা সামাজিক অনুষ্ঠানে ব্যবহার হবে। এর ফলে, লস অ্যাঞ্জেলস শহরে যেমন এই ব্র্যান্ড আরও পরিচিতি পাবে, তেমনই স্থানীয় স্তরে ক্রিকেটের জনপ্রিয়তা বাড়বে। ক্রিকেটের প্রতি শাহরুখের ভালোবাসা কিন্তু নতুন নয়। ২০০৮ সালে তিনি আইপিএল-এর জন্য তৈরী করেন কলকাতা নাইট রাইডার্স, যে দলের যৌথভাবে মালিক হলেন জুহি চাওলা ও জয় মেহতা। তাঁদের জন্যই আজ কেকেআর একটি বহুল প্রচলিত ব্র্যান্ড।

এদিকে ক্রিকেটের পাশাপাশি বলিউডেও ব্যস্ত কিং খান। আগামী বছর মুক্তি পাওয়ার কথা তাঁর বহুল প্রতীক্ষিত ছবি ‘কিং’-য়ের। এই সিনেমাতে রয়েছেন তাঁর মেয়ে সুহানাও। ছবিটি মুক্তি পাওয়ার কথা আগামী বছর।

Follow Us