SOM Election Result: IOA নির্বাচনের আগে বড় অঘটন, SOM নির্বাচনে পিটি ঊষাকে হারালেন দোলা-সাইনারা

SOM Election: মহিলা বিভাগের পাশাপাশি ৪ জন পুরুষ ক্রীড়াবিদও SOM-এ নির্বাচিত হয়েছেন। এঁরা হলেন প্রাক্তন শ্যুটার গগন নারাং, কুস্তিগীর যোগেশ্বর দত্ত, বক্সার বিজেন্দ্র সিং ও প্রাক্তন টিটি খেলোয়াড় কমলেশ মেহতা। মোট ১২ জন প্রার্থী ছিলেন কিন্তু ৮ জন নাম তুলে নেওয়ার ফলে এঁরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

SOM Election Result: IOA নির্বাচনের আগে বড় অঘটন,  SOM নির্বাচনে পিটি ঊষাকে হারালেন দোলা-সাইনারা
ফাইল ছবিImage Credit source: PTI

|

Nov 10, 2026 | 11:45 AM

নয়াদিল্লি: ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশনের (IOA) ২০২৬-২০৩০ সালের নতুন কার্যকরী সমিতি নির্বাচনের আগে বড় ধাক্কা খেলেন সংস্থার প্রেসিডেন্ট পিটি ঊষা (PT Usha)। SOM নির্বাচনে হেরে গেলেন তিনি। তাঁর বদলে মহিলা বিভাগের ৪ প্রতিনিধি হিসেবে নির্বাচিত হয়েছেন অঞ্জু ববি জর্জ, রানি রামপাল, দোলা বন্দ্যোপাধ্যায়, সাইনা নেহওয়াল।

সোমবার ছিল Sportspersons of Outstanding Merit-এর মহিলা প্রতিনিধিদের নির্বাচন। সেখানে মোট প্রার্থী ছিলেন ৬ জন। তাঁদের মধ্যে সবথেকে বেশি ৫৩টি ভোট পেয়েছেন প্রাক্তন লং জাম্প অ্যাথলিট অঞ্জু ববি জর্জ। দ্বিতীয় হয়েছেন প্রাক্তন হকি দলের অধিনায়ক রানি। তিনি পেয়েছেন ৫০টি ভোট। প্রাক্তন তীরন্দাজ দোলা বন্দ্যোপাধ্যায় ৪৫টি ভোট পেয়ে তৃতীয় হয়েছেন। দোলা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নির্বাচনের ২৪ ঘণ্টা আগে হোয়াটসঅ্যাপে প্রচারের অভিযোগ তুলে নির্বাচনী অফিসারের কাছে বিধিভঙ্গের অভিযোগ তুলেছিলেন আইওএ প্রেসিডেন্ট পিটি ঊষা। ৪৩টি ভোট পেয়ে চতুর্থ হলেন সাইনা নেহওয়াল। অন্যদিকে পিটি ঊষা পেয়েছিলেন মাত্র ৪০টি ভোট। আর এক প্রার্থী অনিতা পাল দুরানিও হেরে গিয়েছেন। ২০২২ সালে প্রথম মহিলা হিসেবে ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট হয়েছিলেন ঊষা। তাই এই হার তাঁর কাছে যথেষ্ট বড় ধাক্কা বলে মনে করা হচ্ছে।

প্রথম চার প্রাক্তন অ্যাথলিট/খেলোয়াড় সরাসরি অলিম্পিক সংস্থার জেনারেল বডির সদস্যপদ পাবেন। পাবেন ভোটাধিকারও। আগামী ৫ ডিসেম্বর সংস্থার Executive Council -এর নির্বাচনেও তাঁরা ভোট দিতে ও প্রার্থী হতে পারবেন। এমনকি কর্মকর্তা হওয়ার রাস্তাও খোলা থাকে এর মাধ্যমে। খেলোয়াড়দের সেই ভোটেই হারলেন আইওএ প্রেসিডেন্ট পিটি ঊষা।

মহিলা বিভাগের পাশাপাশি ৪ জন পুরুষ ক্রীড়াবিদও SOM-এ নির্বাচিত হয়েছেন। এঁরা হলেন প্রাক্তন শ্যুটার গগন নারাং, কুস্তিগীর যোগেশ্বর দত্ত, বক্সার বিজেন্দ্র সিং ও প্রাক্তন টিটি খেলোয়াড় কমলেশ মেহতা। মোট ১২ জন প্রার্থী ছিলেন কিন্তু ৮ জন নাম তুলে নেওয়ার ফলে এঁরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। নতুন এই সমিতিতে ১ জন পুরুষ ও ১ জন মহিলা SOM প্রতিনিধি জায়গা পেতে পারেন। তাই ২০২৬-২০৩০ মেয়াদে ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশনের দায়িত্বে কারা থাকবেন, তার একটা গুরুত্বপূর্ণ ইঙ্গিত দিয়ে গেল এই নির্বাচন।

Loading...
Unable to load recommendations.
Follow Us