Sourav Ganguly: দাদার বায়োপিক শ্যুটিংয়ে নষ্ট পিচ, কড়া শাস্তির মুখে ইংল্যান্ডের কাউন্টি ক্লাব!

Leicestershire Club: গত ২০ থেকে ২৩ আগস্ট গ্রেস রোডে গ্ল্যামারগনের বিরুদ্ধে কাউন্টি চ্যাম্পিয়নশিপের ম্যাচ খেলেছিল লেস্টারশায়ার। ম্যাচটি তারা ৪২ রানে জিতলেও পিচের মান নিয়ে প্রশ্ন উঠেছিল। ক্রিকেট ডিসিপ্লিনারি প্যানেল ক্রিকেট রেগুলেটরের 'খারাপ পিচ' সংক্রান্ত অভিযোগ বহাল রেখেছে।

Sourav Ganguly: দাদার বায়োপিক শ্যুটিংয়ে নষ্ট পিচ, কড়া শাস্তির মুখে ইংল্যান্ডের কাউন্টি ক্লাব!
সৌরভ গাঙ্গুলীর চরিত্রে রাজকুমার রাওImage Credit source: Getty Images, Instagram

| Edited By: Moumita Das

Sep 17, 2026 | 6:26 PM

লন্ডন : কাউন্টি চ্যাম্পিয়নশিপের ম্যাচের জন্য নিম্নমানের পিচ তৈরি করে বিপাকে পড়েছিল লেস্টারশায়ার কাউন্টি ক্লাব। এর ফলে তাদের যেমন পয়েন্ট কেটে নেওয়া হয়েছে, তেমন দিতে হবে আর্থিক জরিমানাও। এই মর্মেই এবার লেস্টারশায়ার জানাল, বলিউড সিনেমার শ্যুটিং করতে গিয়ে পিচ নষ্ট হয়েছে। তবুও চিঁড়ে না ভেজার ফলে বড় অঙ্কের ক্ষতি হবে লেস্টারশায়ার ক্লাবের।

গত ২০ থেকে ২৩ আগস্ট গ্রেস রোডে গ্ল্যামারগনের বিরুদ্ধে কাউন্টি চ্যাম্পিয়নশিপের ম্যাচ খেলেছিল লেস্টারশায়ার। ম্যাচটি তারা ৪২ রানে জিতলেও পিচের মান নিয়ে প্রশ্ন উঠেছিল। ক্রিকেট ডিসিপ্লিনারি প্যানেল ক্রিকেট রেগুলেটরের ‘খারাপ পিচ’ সংক্রান্ত অভিযোগ বহাল রেখেছে। ম্যাচ জিতে লেস্টারশায়ার যে ১৯ পয়েন্ট পেয়েছিল, তা কেটে নেওয়া হয়েছে। এর পাশাপাশি আরও ৮ পয়েন্ট বেশি কাটা হয়েছে। এর সঙ্গে ক্লাবকে দিতে হবে অতিরিক্ত ৫০০০ পাউন্ড আর্থিক জরিমানা।

লেস্টারশায়ার ক্লাবের হেড গ্রাউন্ডসম্যান কলাম লিউইন শুনানির সময় জানিয়েছিলেন, পিচ তৈরির ক্ষেত্রে এমন কিছু জিনিস ঘটেছিল, যা তাঁর নিয়ন্ত্রণের বাইরে। তাঁর দাবি ছিল, ম্যাচের আগে এই পিচেই একটি টি-টোয়েন্টি হয়েছিল। তার উপর তাপমাত্রা প্রায় ৩৫ ডিগ্রি সেলসিয়াস ছিল। এর পাশাপাশি আবার মাত্র ৪ দিন আগে গ্রেস রোডে একটি বলিউডি সিনেমার অর্থাৎ সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিকের শ্যুটিং হয়েছিল। সেই সময় তাঁকে পিচের কাছে ঘেঁষতে দেওয়া হয়নি।

তবু ডিসিপ্লিনারি কমিটি শ্যুটিংকে কখনওই পিচ খারাপ হওয়ার কারণ হিসেবে মানতে নারাজ। প্যানেলের পর্যবেক্ষণ অনুযায়ী, ‘moving cracks’ বা সরে যাওয়া ফাটলের কারণে এই সমস্যা হয়েছে। ম্যাচ রেফারি ইয়ান রামেজ ম্যাচের রিপোর্টে জানান, গোটা ম্যাচে মোট ৪৩ বার অসমান বাউন্সের ঘটনা ঘটেছে, যা কোনও ম্যাচের ক্ষেত্রে খুব দুশ্চিন্তার। যদিও এই শাস্তির ফলে কাউন্টি চ্যাম্পিয়নশিপের ডিভিশন ওয়ান থেকে অবনমনের আশঙ্কাতে ভুগছে লেস্টারশায়ার। ১২ ম্যাচে তাদের পয়েন্ট ৮৯। যদিও ক্লাব জানিয়েছে তারা পরবর্তী পদক্ষেপ জানাবে।

Loading...
Unable to load recommendations.
Follow Us