Yuvraj Singh : দিল্লি ক্যাপিটালসে বড় বদলের ইঙ্গিত, IPL ২০২৭-এ নতুন ভূমিকা সৌরভ-যুবরাজের ?

IPL 2027: গত দুই মরশুমে প্লে-অফ খেলতে পারেনি দিল্লি ক্যাপিটালস। আইপিএল ২০২৬-এ তারা ষষ্ঠ স্থানে শেষ করে। এই পরিস্থিতিতে দলের বর্তমান কোচিং সেটআপে বড়সড় পরিবর্তন করেন বলে জানা গিয়েছে। ১৯ূ টি মরসুমে কোনোদিন আইপিএল জেতেনি দিল্লি। ২০২০ সালের ফাইনালে খেলাই তাদের সেরা সাফল্য।

Yuvraj Singh : দিল্লি ক্যাপিটালসে বড় বদলের ইঙ্গিত, IPL ২০২৭-এ নতুন ভূমিকা সৌরভ-যুবরাজের ?
সৌরভ গাঙ্গুলি ও যুবরাজ সিংImage Credit source: Getty Images

| Edited By: Moumita Das

Aug 10, 2026 | 3:03 PM

নয়াদিল্লি: কয়েক মাস পরেই শুরু হয়ে যাবে আইপিএল ২০২৭। টানা দুইবার আইপিএল চ্যাম্পিয়ন হওয়ার পর আবার আইপিএল জয়ের আশায় নামবে আরসিবি। কিন্তু, এর মধ্যেই শোনা গিয়েছে দিল্লি দলের সাপোর্ট স্টাফে বড়সড় পরিবর্তন আসতে পারে। বেঙ্গালুরুতে দলের ট্রায়ালে দেখা গিয়েছে সৌরভ গঙ্গোপাধ্যায় ও যুবরাজ সিংকে। এরপরেই জল্পনা বেড়েছে অনেক জায়গায়। দিল্লি ক্যাপিটালসের তরফ থেকে কোনও নিশ্চিত খবর পাওয়া না গেলেও জল্পনা বাড়ছে।

বেঙ্গালুরুর জাস্ট ক্রিকেট অ্যাকাডেমিতে আয়োজিত ট্রায়ালে যুবরাজকে ব্যাটারদের খুব কাছ থেকে পরামর্শ দিতে দেখা যায়। সৌরভ গঙ্গোপাধ্যায়ও সেই ট্রায়ালে উপস্থিত ছিলেন। নতুন কোচিং স্টাফের সদস্য অমিত মিশ্রও সেখানে ছিলেন। রিপোর্ট অনুযায়ী, ২০২৭ আইপিএলে বেশ কিছু বদল আসতে পারে দিল্লি দলে। সূত্রের খবর, ২০২৭ সালের আগে দিল্লি ক্যাপিটালসের কোচিং স্টাফ পরিবর্তন হতে পারে। সৌরভকে হেড কোচ বা ক্রিকেট ডিরেক্টরের দায়িত্ব দেওয়া হতে পারে। অন্যদিকে যুবরাজকে ব্যাটিং কোচ করার কথা ভাবা হতে পারে। সৌরভ বর্তমানে এর ক্রিকেট ডিরেক্টর। দিল্লি ক্যাপিটালসের সঙ্গে তাঁর সম্পর্ক দীর্ঘদিনের। ২০১৯ সালে তিনি দলের মেন্টর হিসেবে কাজ করেছেন। পরবর্তীতে বিসিসিআই সভাপতি হওয়ার পরও দিল্লি ক্যাপিটালসের সঙ্গে দীর্ঘদিন যোগাযোগ ছিল সৌরভের।

যুবরাজও বহুদিন ধরেই দিল্লি সমাজে পরিচিত। বর্তমান কোচ ঋষভ পন্থের সঙ্গে খুব ভাল সম্পর্ক যুবরাজের। পন্থ কেরিয়ারের কঠিন সময় যুবরাজের পরামর্শ নিয়েছেন। আইপিএল ২০২৫-এর আগে দিল্লি ক্যাপিটালসের কোচিং স্টাফে যুবরাজকে অন্তর্ভুক্ত করার কথাও ভেবেছিলেন ঋষভ। এরপর যদিও বা একসঙ্গে দুজনকে ট্রায়ালে দেখে অনেকেই আশা করছেন এবার একসঙ্গে কাজ করবেন দুজনে। একসঙ্গে খেলেছেন দুজন। সৌরভের অধিনায়কত্বে খেলার অভিজ্ঞতা রয়েছে যুবির। এবার আবার নতুন ভূমিকাতে একসঙ্গে কাজ করবেন দুজনে।

গত দুই মরশুমে প্লে-অফ খেলতে পারেনি দিল্লি ক্যাপিটালস। আইপিএল ২০২৬-এ তারা ষষ্ঠ স্থানে শেষ করে। এই পরিস্থিতিতে দলের বর্তমান কোচিং সেটআপে বড়সড় পরিবর্তন করেন বলে জানা গিয়েছে। ১৯ূ টি মরসুমে কোনোদিন আইপিএল জেতেনি দিল্লি। ২০২০ সালের ফাইনালে খেলাই তাদের সেরা সাফল্য। যদি সৌরভ ও যুবি যুক্ত হন, তাহলে কি ভাগ্য বদলাবে দিল্লির? সেই দিকে নজর থাকবে সবার।

Loading...
Unable to load recommendations.
Follow Us