Spain Football Team: বিশ্বকাপ জেতানোর ২৪ ঘণ্টার মধ্যেই ফেরান তোরেসের ম্যুরালে ভাঙচুর, চাঞ্চল্য স্পেনে!

Ferran Torres: বার্সেলোনার গ্রাসিয়া এলাকার স্থানীয় স্ট্রিট আর্টিস্ট টিভিবয় (TVBoy) এই ম্যুরালটি বানিয়েছিলেন। বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে জয়সূচক গোল করে স্পেনকে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন করার স্মরণেই এই শিল্পকর্ম তৈরি করা হয়। ম্যুরালে দেখা গিয়েছিল, বিশ্বকাপে চুম্বন করছেন তোরেস ,তার পাশে লেখা ছিল মেকিং হিস্ট্রি। পাশে আঁকা ছিল দুটো তারা, যা আসলে স্পেনের দুটি বিশ্বকাপ জয়ের প্রতীক।

Spain Football Team: বিশ্বকাপ জেতানোর ২৪ ঘণ্টার মধ্যেই ফেরান তোরেসের ম্যুরালে ভাঙচুর, চাঞ্চল্য স্পেনে!
ফেরান তোরেসের ম্যুরাল।Image Credit source: Getty Images

| Edited By: Moumita Das

Jul 23, 2026 | 6:07 PM

বার্সেলোনা : এক সপ্তাহও হয়নি বিশ্বকাপ (FIFA World Cup 2026) জিতেছে স্পেন (Spain)। ১০৬ মিনিটে গোল করেছেন ফেরান তোরেস (Ferran Toress)। তাঁর গোলেই আর্জেন্টিনাকে (Argentina) ১-০ হারিয়েছে স্পেন। এরপরেই আর্জেন্টিনাতে বিক্ষোভ শুরু হয়েছিল। তবে এবার ঘটেছে আরও বড় বিতর্ক। স্পেনকে বিশ্বকাপ জেতানো নায়ক ফেরান তোরেসকে সম্মান জানিয়ে আঁকা একটি ম্যুরাল উন্মোচনের ২৪ ঘন্টারও কম সময়ের মধ্যে ভাংচুর করে নষ্ট করা হয়েছে। এমন দাবি করেছে স্পেনের সংবাদমাধ্যম অল্টো আল দিয়া (Olto Al Dia)

বার্সেলোনার গ্রাসিয়া এলাকার স্থানীয় স্ট্রিট আর্টিস্ট টিভিবয় (TVBoy) এই ম্যুরালটি বানিয়েছিলেন। বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে জয়সূচক গোল করে স্পেনকে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন করার স্মরণেই এই শিল্পকর্ম তৈরি করা হয়। তবে ম্যুরালটি আঁকার কয়েক ঘন্টার মধ্যেই অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীরা সেটিতে কালো ও সাদা রং দিয়ে আঁকিবুঁকি করে নষ্ট করে দেয়। শুধু তাই নয়, ফেরান তোরেসের মুখও রং দিয়ে ঢেকে দেওয়া হয়। এখনও এই ঘটনার পিছনে কারা দায়ী, জানা যায়নি। তবে এই ঘটনাকে ঘিরে ইতিমধ্যেই ফুটবলপ্রেমী ও শিল্পপ্রেমীদের মধ্যে ক্ষোভ ছড়িয়েছে।

ম্যুরালে দেখা গিয়েছিল, বিশ্বকাপে চুম্বন করছেন তোরেস ,তার পাশে লেখা ছিল মেকিং হিস্ট্রি। পাশে আঁকা ছিল দুটো তারা, যা আসলে স্পেনের দুটি বিশ্বকাপ জয়ের প্রতীক। তবে ম্যূরালটা সম্পূর্ণ নষ্ট করা হয়েছে আঁকার কয়েক ঘন্টা আগে। আগে অশালীন শব্দ লেখা থাকলেও সেটা মুছে নতুন করে লেখা হয়েছে, “আমরা কাতালানের জাতীয় দল চাই।” এই স্লোগানটি কাতালুনিয়ার স্বতন্ত্র পরিচয় ও আলাদা জাতীয় দলের দাবিকে ঘিরে চলা যাবতীয় রাজনৈতিক বিতর্ক জন্ম দিচ্ছে বলে জানানো হয়েছে।

এমনিতেও, কাতালান এর অধিবাসীরা বারবারই নিজেদের স্পেনের বাসিন্দা হিসেবে মানতে অস্বীকার করেন। তাঁদের কথায়, তাঁরা আলাদা একটি দেশ চান। তাই স্পেনের সাফল্য অর্থাৎ তাঁদের সাফল্য, এমন মানা ভুল। এবার কাতালানদের এই কাজের আবার নিন্দা দেশজুড়ে।

Follow Us