Tiger Shroff: অভিনেতা থেকে ফুটবলার! ডুরান্ড কাপে মুম্বে এফসির জার্সিতে দেখা যেতে পারে টাইগার শ্রফকে!

Mumbay FC: বেশিরভাগ আইএসএল ও আই লিগের দল যেহেতু এবার ডুরান্ড কাপে অংশগ্রহণ করেনি, তাই ৭টি নতুন দল খেলছে এই বারের ডুরান্ড কাপ। সেখানেই খেলবে এই মুম্বে এফসি। তবে টাইগার শুধুই এই ক্লাবের মার্কি প্লেয়ারই নন, ক্লাবের মালিকানাও রয়েছে তাঁর কাছে।

Tiger Shroff: অভিনেতা থেকে ফুটবলার! ডুরান্ড কাপে মুম্বে এফসির জার্সিতে দেখা যেতে পারে টাইগার শ্রফকে!
টাইগার শ্রফImage Credit source: Getty Images

| Edited By: Moumita Das

Jul 05, 2026 | 12:44 PM

কলকাতা : অতীতে সিনেমার পর্দায় তাঁকে ফুটবল খেলতে দেখেছেন দর্শকরা। তবে, এবার রিল দুনিয়ার বদলে রিয়েল দুনিয়ায় ফুটবল খেলতে দেখা যাবে টাইগার শ্রফকে (Tiger Shroff) । আসন্ন ডুরান্ড কাপে অংশগ্রহণ করেছে মুম্বইয়ের এক নতুন ক্লাব, মুম্বে এফসি (Mumbay FC)। এবার সেই দলের মার্কি প্লেয়ার হিসেবে মাঠে নামতে পারেন জ্যাকি শ্রফের পুত্র।

বেশিরভাগ আইএসএল ও আই লিগের দল যেহেতু এবার ডুরান্ড কাপে অংশগ্রহণ করেনি, তাই ৭টি নতুন দল খেলছে এই বারের ডুরান্ড কাপ। সেখানেই খেলবে এই মুম্বে এফসি। তবে টাইগার শুধুই এই ক্লাবের মার্কি প্লেয়ারই নন, ক্লাবের মালিকানাও রয়েছে তাঁর কাছে। ক্লাবের মূল মালিক আলি আহমেদ হলেও টাইগারও এই দলের মালিকানা গোষ্ঠীর অংশ। ইতিমধ্যেই টাইগার মুম্বই লিগে খেলেছেন এই ক্লাবের হয়ে। মহারাষ্ট্র জেলা লিগের চ্যাম্পিয়ন হয়ে চলতি মরশুমে আইএফএল-থ্রিতে খেলার যোগ্যতা পেয়েছে মুম্বে এফসি। ২০২৪-২৫ মরশুমে মুম্বই প্রিমিয়ার লিগে প্রোট্র্যাক দলের বদলে সুযোগ পেয়েছিল মুম্বে এফসি। প্রথম মরসুমেই চতুর্থ স্থান অর্জন করেছিল তারা। প্রতিযোগিতা চলাকালীন তারা মুম্বই সিটি রিজার্ভসের মুখোমুখি হয় ও ৩-২ ব্যবধানে পরাজিত হয়।

পরে একই বছর মুম্বে এফসি ম্যাজিক হেড সকার সোলাপুর ক্লাবের সঙ্গে পার্টনারশিপ করে। সেখানেই সোলাপুর যেহেতু পুরো প্রতিযোগিতায় অপরাজিত থেকে চ্যাম্পিয়ন হয় তাই তাদের ‘প্রধান ক্লাব’ হিসেবে আইএফএল-এ সুযোগ পেয়েছে মুম্বে এফসি। ২০২৪ সালে গঠন করা হয় এই ক্লাবকে। যেহেতু টাইগার নিজে খেলার প্রতিশ্রুতি দিয়েছেন, তাই সুযোগ দেওয়া হয়েছে মুম্বে এফসিকে। গ্ৰুপ ই-তে রয়েছে তাঁর ক্লাব। তাদের প্রতিপক্ষ এবার শিলং লাজং, মেঘালয়ের ক্লাব নাঙ্গেশ স্পোর্টস ও ল্যান্সিং এফসি। তবে এবার অভিনয়ের পর টাইগার কেমন ফুটবল খেলেন, সেই দিকেই নজর থাকবে তাঁর ভক্তদের।

 

Follow Us