FIFA: স্বস্তিতে ইনফান্তিনো? চ্যাম্পিয়ন্স লিগ ড্রয়ের দিনই ফিফাকে নিয়ে বড় সিদ্ধান্ত উয়েফার!

UEFA: বিশ্বকাপ হওয়ার পরেই ফিফা জানিয়েছিল, বিশ্বকাপের বেসরকারিকরণ করা হবে। এমনকি, প্রায় ২১% শেয়ার বিক্রি করে দেবে ফিফা। এরপরই বেঁকে বসে উয়েফাসহ বাকি মহাদেশীয় ফুটবল নিয়ামক সংস্থাগুলি। উয়েফা হুমকি দেয়, তারা ফিফার বিশ্বকাপসহ যাবতীয় টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহার করবে এবং উয়েফার নাম প্রত্যাহারের অর্থ কোনও ইউরোপিয়ান দেশ বিশ্বকাপ খেলবে না।

FIFA: স্বস্তিতে ইনফান্তিনো? চ্যাম্পিয়ন্স লিগ ড্রয়ের দিনই ফিফাকে নিয়ে বড় সিদ্ধান্ত উয়েফার!
ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনোImage Credit source: Getty Images

| Edited By: Moumita Das

Aug 27, 2026 | 4:42 PM

মোনাকো: আজ বৃহস্পতিবার ২০২৬-২৭ চ্যাম্পিয়ন্স লিগের ড্র। তবে তার আগেই FIFA ও UEFA-র মধ্যে হওয়া ঝামেলা নিয়ে বড় খবর শোনা গিয়েছে। বিশ্বকাপের বেসরকারিকরণ নিয়ে উয়েফা জানিয়েছিল, তারা বিশ্বকাপসহ যাবতীয় ফিফার প্রতিযোগিতা থেকে নাম তুলে নিতে চলেছে। তবে এবার শোনা গিয়েছে, সেই সিদ্ধান্ত প্রত্যাহার করতে পারে ইউরোপের সবচেয়ে বড় ফুটবল নিয়ামক সংস্থা।

বিশ্বকাপ হওয়ার পরেই ফিফা জানিয়েছিল, বিশ্বকাপের বেসরকারিকরণ করা হবে। এমনকি, প্রায় ২১% শেয়ার বিক্রি করে দেবে ফিফা। এরপরই বেঁকে বসে উয়েফাসহ বাকি মহাদেশীয় ফুটবল নিয়ামক সংস্থাগুলি। উয়েফা হুমকি দেয়, তারা ফিফার বিশ্বকাপসহ যাবতীয় টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহার করবে এবং উয়েফার নাম প্রত্যাহারের অর্থ কোনও ইউরোপিয়ান দেশ বিশ্বকাপ খেলবে না। এরপরেই ফিফা তাদের বেসরকারিকরণের প্রক্রিয়াকে প্রত্যাহার করে নেয়। তবে উয়েফা এরপরেই জানায়, ভবিষ্যতে এমন সিদ্ধান্ত নেওয়ার আগে যেন তাদের সঙ্গে আলোচনা করা হয়।

আজ, বৃহস্পতিবার মোনাকোয় উয়েফার আধিকারিক ও ইউরোপের বিভিন্ন দেশের সঙ্গে বৈঠক হয়। সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, ভবিষ্যতে আর এমন পরিকল্পনা করা হবে না বলে উয়েফাকে আশ্বাস দিয়েছে ফিফা। বয়কটের হুমকি তুলে নিলে ইনফান্তিনোর পদত্যাগ নিয়েও আশ্বাস পাবে ফিফা। রিপোর্টে বলা হয়েছে, আগামী ২০২৭ সালে পোল্যান্ডে আয়োজিত অনুর্ধ্ব ২০ মহিলা বিশ্বকাপ হবে। এছাড়া ২০২৭ মহিলা বিশ্বকাপের ইউরোপীয় যোগ্যতা অর্জন পর্বও চলছে। তাই ফিফার প্রতিযোগিতায় ইউরোপীয় ক্লাবগুলির অংশগ্রহণ করা খুব জরুরি।

তবে সব থেকে গুরুত্বপূর্ণ, আজ ভারতীয় সময় রাতে চ্যাম্পিয়ন্স লিগের ড্র হবে। টানা ২বার চ্যাম্পিয়ন হয়েছে পিএসজি। এবার তাদের লক্ষ্য, টানা ৩ বার চ্যাম্পিয়ন্স লিগ জিতে রিয়াল মাদ্রিদের রেকর্ড স্পর্শ করা। প্রথম ম্যাচ হবে ৮ সেপ্টেম্বর। লিগ পর্ব শেষ হবে জানুয়ারির শেষে। ২০২৭ সালের ৫ জুন মাদ্রিদের মেট্রোপলিটানো স্টেডিয়ামে হবে ফাইনাল।

Loading...
Unable to load recommendations.
Follow Us