Uruguay Football Team: ৪৬ জনের দল ঘোষণা করল উরুগুয়ের ফুটবল দল, সত্যিই ভারতে খেলতে আসবেন ভালভার্দে-আরায়ুহোরা?

FIFA Friendlies: আগামী সময়ে ৩টি বিশ্বকাপ খেলা দেশের বিরুদ্ধে খেলবে ভারত। ৩ অক্টোবর ভারতের বিরুদ্ধে নামবে ব্রাজিল, ৬ অক্টোবর খেলা আছে বনাম উরুগুয়ে। ইতিমধ্যেই এই তিনটি ম্যাচের জন্য ২৬ জনের দল ঘোষণা করা হয়েছে ভারতের তরফে। তবে, এর মধ্যেই আবার পরিবর্তিত হয়েছে পানামা ম্যাচের দিনও।

Uruguay Football Team: ৪৬ জনের দল ঘোষণা করল উরুগুয়ের ফুটবল দল, সত্যিই ভারতে খেলতে আসবেন ভালভার্দে-আরায়ুহোরা?
ভারতে আসবেন ভালভার্দে?Image Credit source: Getty Images

| Edited By: Moumita Das

Sep 05, 2026 | 1:00 PM

কলকাতা: একদিকে শুরু হচ্ছে আইএসএল (ISL 2026-27)। আবার এর কয়েক দিন আগেই ভারতে খেলতে আসছে ব্রাজিল (Brazil), উরুগুয়ে (Uruguay) ও পানামা (Panama)। সেপ্টেম্বরের শেষ থেকে আগামী ১ সপ্তাহ ভারতীয় ফুটবলের জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ এই সময়েই শুরু হবে ফিফা ফ্রেন্ডলি (Friendly) এবং এই দলগুলির বিরুদ্ধে খেলা ভারতের উন্নতির জন্য খুব গুরুত্বপূর্ণ। তবে এর মধ্যেই শোনা গেল দুটো গুরুত্বপূর্ণ খবর। প্রথমত, এই ম্যাচগুলির জন্য দল ঘোষণা করে দিয়েছে উরুগুয়ে ফুটবল দল (Uruguay Football Team)। দ্বিতীয়ত, পানামা ম্যাচের দিনক্ষণ বদলে গিয়েছে।

উরুগুয়ের সঙ্গে ভারতের ম্যাচ রয়েছে ৬ অক্টোবর। ভারত ছাড়াও জাপান ও দক্ষিণ কোরিয়ার সঙ্গে এই আন্তর্জাতিক উইন্ডোতে খেলবে উরুগুয়ে। সেই ম্যাচগুলির জন্যই ৪৬ জনের দল ঘোষণা করেছেন কোচ দিয়েগো ফোরলান। ফোরলান নিজে যেমন ২০১০ ফিফা বিশ্বকাপের সেরা ফুটবলার হয়েছিলেন, তেমন তিনি মুম্বই সিটি এফসির হয়ে আইএসএলও খেলে গিয়েছেন। সম্প্রতি বিশ্বকাপের পরেই কোচের হটসিটে বসেছেন ফোরলান ফলে প্রায় ১০ বছর পর আবার ভারতে আসছেন তিনি। ৪৬ জনের এই দলে সুযোগ পেয়েছেন ফেডেরিকো ভালভার্দে, ডারউইন নুনেজ, রোনাল্ড আরায়ুহোরা। ভালভার্দে রিয়াল মাদ্রিদ, নুনেজ সৌদি ক্লাব দিরিয়াহ ও আরায়ুহো লিভারপুলের ফুটবলার। মোট ৪৬ জনের যে দল বানানো হয়েছে, সেই দলের অধিকাংশ ফুটবলাররা সম্প্রতি শেষ হওয়া বিশ্বকাপে খেলেছেন।

তবে, এর মধ্যেই আবার পরিবর্তিত হয়েছে পানামা ম্যাচের দিনও। আগামী ২৬ সেপ্টেম্বর বেঙ্গালুরুর কান্তিরাভা স্টেডিয়ামে খেলা হওয়ার কথা ছিল ভারত বনাম উরুগুয়ে ম্যাচ। কিন্তু এর পরের দিন, অর্থাৎ ২৭ সেপ্টেম্বর বেঙ্গালুরুতে ওই স্টেডিয়ামেই রয়েছে ম্যারাথন। তাই কর্ণাটক ফুটবল ফেডারেশন জানিয়েছেন, এই ম্যাচটি ২৬ সেপ্টেম্বরের বদলে হবে ২৫ সেপ্টেম্বর।

আগামী সময়ে ৩টি বিশ্বকাপ খেলা দেশের বিরুদ্ধে খেলবে ভারত। ৩ অক্টোবর ভারতের বিরুদ্ধে নামবে ব্রাজিল, ৬ অক্টোবর খেলা আছে বনাম উরুগুয়ে। ইতিমধ্যেই এই তিনটি ম্যাচের জন্য ২৬ জনের দল ঘোষণা করা হয়েছে ভারতের তরফে। তবে যদি শেষ পর্যন্ত ভালভার্দে, আরায়ুহোরা খেলতে আসেন, তাহলে ভারতীয় সমর্থকদের জন্য অনেক বড় একটা প্রাপ্তি হবে।

Loading...
Unable to load recommendations.
Follow Us