FIFA World Cup 2026, Germany vs Paraguay: নায্য গোল বাতিল জার্মানির, বিশ্বকাপের ভিলেন VAR?

Germany : টাইব্রেকারে মোট ৩টি শট প্রতিহত হয়েছে জার্মানির। এর মধ্যে গোল মিস করেছেন কাই হ্যাভার্ৎজ ও নিক ওল্টামড। বল উড়িয়ে দিয়েছেন জোনাথন তা। ৩-৩ হওয়ার পর ৪-৩ এ অবশেষে জিতে গিয়েছে প্যারাগুয়ে। এর ফলেই বিশ্বকাপ থেকে বিদায় ঘটে গিয়েছে জার্মানির।

FIFA World Cup 2026, Germany vs Paraguay: নায্য গোল বাতিল জার্মানির, বিশ্বকাপের ভিলেন VAR?
জার্মানি বনাম প্যারাগুয়েImage Credit source: Getty Images

| Edited By: Moumita Das

Jun 30, 2026 | 4:16 PM

আমেরিকা: জার্মানিকে (Germany) হারিয়ে বিশ্বকাপ ২০২৬-এর (FIFA World Cup 2026) সবথেকে বড় অঘটন ঘটিয়ে দিয়েছে প্যারাগুয়ে (Paraguay)। নির্ধারিত ১২০ মিনিটে স্কোর ১-১ ড্র থাকার ফলে টাইব্রেকার শ্যুট হয়। সেখানেই ৪-৩ হেরে যায় জার্মানি (Germany)। এরপর থেকেই সোশ্যাল মিডিয়ায় একের পর এক বিদ্রুপাত্মক মন্তব্য করা শুরু হয়েছে । কারণ এই হারের পরেই উঠেছে প্রশ্ন। আদৌ কি খেলা টাইব্রেকার অবধি আসে? কেন জার্মানি গোল করতে পারেনি? কিন্তু এই মুহূর্তে ভার (VAR) নিয়ম নিয়ে তুঙ্গে তরজা।

৯০ মিনিট অবধি খেলার স্কোর ছিল ১-১। এমন সময় ১১৪ মিনিটে কর্নার থেকে ভেসে আসা বলে হেড করে ২-১ এগিয়ে দিলেন জোনাথন তা। এরপরেই উল্লাস শুরু করেন জার্মান প্লেয়াররা। রেফারি জালাল জায়েদ এরপরেই খেলা থামিয়ে দেন। নেওয়া হয়েছিল ভার। কিন্তু সেই প্রযুক্তি থেকে জানা যায়, জার্মানির অ্যান্টন ফাউল করেছেন প্যারাগুয়ের কিপার গিলকে। সঙ্গে সঙ্গে রেফারির সঙ্গে বচসা শুরু করেন জার্মান প্লেয়াররা। জার্মানির বিরুদ্ধে হওয়া এই অন্যায়ের সরব অনেক প্রাক্তনরাই।

কেন ভারে গোল বাতিল হল?

ভারে-র দায়িত্বে থাকা রেফারিরা বলেন,”গোলের আগে জার্মান খেলোয়াড় অ্যান্টন নাকি ফাউল করেছিলেন। তিনি নাকি ধাক্কা মেরেছিলেন প্যারাগুয়ের কিপার গিলকে যার ফলে শট মারার সময় গিলের ভিশন ব্লক হয়ে যায়। তাই তিনি তা-য়ের হেড দেখতে পাননি। তাই গোল হওয়া সত্ত্বেও গোল বাতিল করা হয়, যার খেসারত দিতে হয় জার্মানিকে।

টাইব্রেকারে মোট ৩টি শট প্রতিহত হয়েছে জার্মানির। এর মধ্যে গোল মিস করেছেন কাই হ্যাভার্ৎজ ও নিক ওল্টামড। বল উড়িয়ে দিয়েছেন জোনাথন তা। ৩-৩ হওয়ার পর ৪-৩ এ অবশেষে জিতে গিয়েছে প্যারাগুয়ে। এর ফলেই বিশ্বকাপ থেকে বিদায় ঘটে গিয়েছে জার্মানির। জাতীয় দল থেকে অবসর নিয়ে নিয়েছেন ম্যানুয়েল নয়ার। আজ সেই আনন্দেই প্যারাগুয়েতে জাতীয় ছুটি। কিন্তু প্যারাগুয়ের কাছে হেরে পচা শামুকে পা কাটল জার্মানির, যা ভোগাল এই বিশ্বকাপেও।

Follow Us