Bellingham vs Thomas Tuchel: বিশ্বকাপে জয়ের পরই ইংল্যান্ড শিবিরে অশান্তি? টুচেল-বেলিংহ্যাম দ্বন্দ্বে জোর চর্চা!

England Football Team: নরওয়ের বিরুদ্ধে ম্যাচ চলাকালীন বারবার মাঠেই মেজাজ হারাচ্ছিলেন টুচেল। তাঁর অভিব্যক্তিতে বোঝা যাচ্ছিল, দলের প্রতি কতটা বিরক্ত তিনি। আগামী ১৬ জুলাই আর্জেন্টিনার বিরুদ্ধে নামতে চলেছে ইংল্যান্ড। প্রথমবার ইংল্যান্ড দলের বিরুদ্ধে নামতে চলেছেন মেসি

Bellingham vs Thomas Tuchel: বিশ্বকাপে জয়ের পরই ইংল্যান্ড শিবিরে অশান্তি? টুচেল-বেলিংহ্যাম দ্বন্দ্বে জোর চর্চা!
টুচেল ও বেলিংহ্যামImage Credit source: Getty Images

| Edited By: Moumita Das

Jul 13, 2026 | 11:35 AM

আমেরিকা : নরওয়েকে (Norway) ২-১ গোলে বিশ্বকাপের (FIFA World Cup 2026) সেমি ফাইনালে জায়গা করে নিয়েছে ইংল্যান্ড (England)। তবে জয়ের পরেও দলের পারফরম্যান্স নিয়ে সন্তুষ্ট নন ইংল্যান্ডের কোচ টমাস টুচেল (Thomas Tuchel)। ম্যাচ শেষে তিনি ইংল্যান্ডের খেলাকে অগোছালো বলে সমালোচনা করেন। তবে তাঁর মন্তব্যে পাত্তা দিতে নারাজ জোড়া গোলদাতা জ্যুড বেলিংহ্যাম (Jude Bellingham)।

প্রথমার্ধের শেষে ও ৯০ মিনিটের শেষে তাঁর জোড়া গোলেই হাল্যান্ড-এর দলকে। ম্যাচের শেষে টুচেলের মন্তব্যের জবাবে বেলিংহ্যাম বলেন,“ঠিক আছে, এত কঠিন ম্যাচ খেলে যারা মাঠে সবকিছু উজাড় করে দিয়েছে, তাদের প্রতিই আমার শ্রদ্ধা ও কৃতজ্ঞতা।” এরপর বেলিংহ্যাম ইঙ্গিত দেন, টুচেল হয়ত মাঠের পরিস্থিতির কঠিন বাস্তবটা সম্পূর্ণ উপলব্ধি করতে পারেননি। তিনি বলেন,“হয়ত উনি জানেন না, এই খারাপ আবহাওয়াতে হাল্যান্ড, সরলথ, ওডেগার্ডদের বিরুদ্ধে খেলা কতটা কঠিন। ওরা মোটেও সহজ প্রতিপক্ষ নয়।”

অন্যদিকে, টুচেল জয়ের পরেও দলের খেলা নিয়ে অসন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন,“আমার মাথায় এখনও অনেক প্রশ্ন আছে। আমরা যেভাবে খেলেছি তাতে আমি শতভাগ সন্তুষ্ট নই। আমরা অনেক ভুল করেছি, যার ফলে আমাদের আত্মবিশ্বাস নষ্ট হয়েছে।” তবে দলের সমালোচনা করলেও তাঁর সঙ্গে দলের কোনও বিবাদ নেই বলে স্পষ্ট করেন তিনি।

নরওয়ের বিরুদ্ধে ম্যাচ চলাকালীন বারবার মাঠেই মেজাজ হারাচ্ছিলেন টুচেল। তাঁর অভিব্যক্তিতে বোঝা যাচ্ছিল, দলের প্রতি কতটা বিরক্ত তিনি। আগামী ১৬ জুলাই আর্জেন্টিনার বিরুদ্ধে নামতে চলেছে ইংল্যান্ড। প্রথমবার ইংল্যান্ড দলের বিরুদ্ধে নামতে চলেছেন মেসি। তবে এই ম্যাচের আগে ইংল্যান্ড শিবিরের অশান্তির খবর আদৌ দলের মানসিক শান্তির ব্যাঘাত ঘটাবে কিনা, সেদিকেই নজর থাকবে সমর্থকদের।

Follow Us