Billy Bowden: আঙুল বেঁকিয়ে আউট দেওয়া আম্পায়ার বিলি বাওডেনকে মনে আছে? তিনি এখন কী করেন জানেন?

Unique Umpire Signals: ১৯৯১-৯২ থেকে আম্পায়ারিং করা শুরু করলেও ১৯৯৫ সালে নিউজিল্যান্ড বনাম দক্ষিণ আফ্রিকার মধ্যে হওয়া ম্যাচে আম্পায়ারিং করে আন্তর্জাতিক ক্রিকেটে হাতেখড়ি হয় তাঁর। এরপর আর পিছন ফিরে তাকাতে হয়নি বিলিকে। তবে ২০০০ সালের ১১ মার্চ থেকে শুরু হওয়া নিউজিল্যান্ড বনাম দক্ষিণ আফ্রিকার টেস্ট ছিল তাঁর প্রথম টেস্ট।

Billy Bowden: আঙুল বেঁকিয়ে আউট দেওয়া আম্পায়ার বিলি বাওডেনকে মনে আছে? তিনি এখন কী করেন জানেন?
বিলি বাওডেনImage Credit source: Getty Images

| Edited By: Moumita Das

Sep 05, 2026 | 2:49 PM

কলকাতা : আজ থেকে ১০ বছর আগেও যাঁরা নিয়মিত ক্রিকেট দেখতেন, তাঁরা মনে রাখবেন এমন একজন আম্পায়ারকে, যিনি বিখ্যাত ছিলেন তাঁর হাস্যাত্মক ক্রিকেটীয় অঙ্গভঙ্গির জন্য। আউট দেখানো হোক, বা ছয় – সবকিছুর সিগন্যালই নিজের মতো করে করতেন তিনি, এর ফলে ক্রিকেট দুনিয়াতে তাঁরও একটি বিশেষ পরিচিতি তৈরি হয়ে গিয়েছিল। কিন্তু তিনি, আম্পায়ার বিলি বাওডেন (Umpire Billy Bowden) আন্তর্জাতিক ক্রিকেট বা আইপিএলের মতো ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট থেকে সরে দাঁড়িয়েছেন বহুদিন। এখন, তিনি কী করেন জানেন?

নিউজিল্যান্ডে থাকাকালীন ছোটবেলা থেকেই ক্রিকেটের সঙ্গে সম্পর্ক তৈরি হয়েছিল বিলির। তাওরাঙ্গাতে থাকাকালীনই ক্রিকেটের প্রতি তাঁর গভীর ভালবাসা জন্মায়। তবে মাত্র ১৩ বছর বয়সে বাবার বদলির চাকরির কারণে অকল্যান্ডে চলে যেতে হয় তাঁকে। ১৯৮৪ সালে খেলেছিলেন ল্যাঙ্কাশায়ার লিগ। তারপর দেশে ফিরে অকল্যান্ড বি ও অকল্যান্ড এ দলের হয়েও খেলেছিলেন বিলি। তবে সেই সময় শীতকালে তাঁর Rheumatoid Arthritis ধরা পড়ে। এর ফলে তাঁর ক্রিকেটার হওয়ার স্বপ্নের সলিল সমাধি হয়।

১৯৮৫ সালে একটি সংবাদপত্রে আম্পায়ারের ভ্যাকান্সি দেখে তিনি আবেদন করেন। আগে আম্পায়ারিংয়ের অভিজ্ঞতা থাকায় সুযোগও পেয়ে যান। ১৯৯১-৯২ থেকে আম্পায়ারিং করা শুরু করলেও ১৯৯৫ সালে নিউজিল্যান্ড বনাম দক্ষিণ আফ্রিকার মধ্যে হওয়া ম্যাচে আম্পায়ারিং করে আন্তর্জাতিক ক্রিকেটে হাতেখড়ি হয় তাঁর। এরপর আর পিছন ফিরে তাকাতে হয়নি বিলিকে। তবে ২০০০ সালের ১১ মার্চ থেকে শুরু হওয়া নিউজিল্যান্ড বনাম দক্ষিণ আফ্রিকার টেস্ট ছিল তাঁর প্রথম টেস্ট। তাঁর নিজের মতে, ২০০৫ সালের অ্যাশেজের এজবাস্টনে হওয়া টেস্ট ম্যাচটি তাঁর কাছে খুব গুরুত্বপূর্ণ। সেই ম্যাচে ইংল্যান্ড মাত্র ২ রানে জিতে সমতা ফেরায়। সেই ম্যাচই ওই সিরিজের গতিপথ বদলে দিয়েছিলেন বলে মনে করেন বাওডেন।

কেন ওভাবে অঙ্গভঙ্গি করতেন বাইডেন?

তাঁর নিজের মতে, এর পিছনে রয়েছে তাঁর নিজের স্বভাব ও হকির অভিজ্ঞতা। ক্রিকেট আম্পায়ার হওয়ার আগে তিনি হকিতেও আম্পায়ারিং করেছিলেন। গোল, পেনাল্টি কর্নার বা ফ্রি-কিকের সময় তাঁর বেশ কিছু আম্পায়ারিং স্টাইল পছন্দ হয়েছিল, সেগুলির কিছু কিছু অংশই নিজের মতো করে ক্রিকেটে এনেছিলেন। সেগুলির সবই ছিল খেলার প্রতি ভালবাসা থেকে অনুকরণ। প্রায় ৩ দশক আম্পায়ার হিসেবে কাজ করেছেন বিলি। খেলিয়েছেন প্রায় ৪০০র বেশি আন্তর্জাতিক ম্যাচ ও বহু আইপিএল ম্যাচ।

বর্তমানে কী করেন বিলি বাওডেন?

মূলধারার ক্রিকেট থেকে সরে দাঁড়ানোর পরেও এখনও ক্রিকেটের সঙ্গেই যুক্ত আছেন তিনি। বেশ কিছু চ্যারিটি ম্যাচে আম্পায়ারিং করেন তিনি। এর পাশাপাশি তরুণ আম্পায়ারদের কোচ ও মেন্টর হিসেবে কাজ করেন বিলি। আম্পায়ারদের সঙ্গে আরও কাজ করতে আগ্রহী বিলি। তাঁর কথায়, পুরুষ ও মহিলা – দুই ক্ষেত্রেই নতুন প্রতিভা উঠে আসবে, এমনই আশাবাদী তিনি। ক্রিকেটের বাইরেও নতুন ব্যবসা শুরু করেছেন তিনি। Crooked Finger নামে একটি ব্র্যান্ডের মাধ্যমে বিভিন্ন রংয়ের টুপি ও বাকেট হ্যাট তৈরি করেছেন। নিজে যেভাবে আঙ্গুল বেঁকিয়ে আউট দেখাতেন, সেই Crooked Finger কেই নিজের ব্র্যান্ডের লোগোর সঙ্গে যুক্ত করছেন তিনি। ফলে এখনও ট্রেন্ডিং তাঁর আঙুল বেঁকিয়ে আউট দেওয়া।

Loading...
Unable to load recommendations.
Follow Us