FIFA World Cup 2026: VAR-এর ভুল না ‘Mistaken Identity’? কোন নিয়মে এমবোলোকে লাল কার্ড দেখালেন রেফারি?

Breel Embolo: তবে এই নিয়ম আজ প্রথম প্রয়োগ হল না। অতীতেও এই বিশ্বকাপেই প্রয়োগ করা হয়েছে এই নিয়মকে। কিন্তু কোয়ার্টার ফাইনালের মতো ম্যাচেই এই নিয়ম প্রয়োগ ঘিরে শুরু হয়েছে বিতর্ক। এর ফলে ১০ জন হয়ে যায় সুইজারল্যান্ড ফলে ম্যাচের নিয়ন্ত্রণ চলে যায় আর্জেন্টিনার কাছে।

FIFA World Cup 2026: VAR-এর ভুল না Mistaken Identity? কোন নিয়মে এমবোলোকে লাল কার্ড দেখালেন রেফারি?
ব্রিল এমবোলোImage Credit source: Getty Images

| Edited By: Moumita Das

Jul 12, 2026 | 4:46 PM

আমেরিকা : বিশ্বকাপের শুরু থেকেই ঝামেলা হচ্ছে আর্জেন্টিনার ম্যাচে। কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডকে ৩-১ গোলে হারিয়ে লিওনেল মেসিরা সেমিফাইনালে উঠলেও, ম্যাচের পরেও বেশি চর্চা হচ্ছে সুইস তারকা ব্রিল এমবোলোর লাল কার্ড নিয়ে। ফুটবলে ডাইভ দিয়ে প্লে অ্যাক্টিং করার কারণে দ্বিতীয় হলুদ কার্ড থেকে মাঠ ছাড়ার নিদর্শন খুব একটা নেই। কিন্তু এবার ফিফার এই Mistaken Identity-র জন্য লাল কার্ড দেখলেন এমবোলো। সুইস শিবির ও সুইস ভক্তদের মতে, তাঁর বেরিয়ে যাওয়ার ফলেই ম্যাচে পিছিয়ে পড়ে সুইজারল্যান্ড।

কী ঘটেছে?

রেফারির কাছে থাকার সময় এমবোলো পড়ে গেলে আর্জেন্টিনার পারাদেসকে প্রথমে ফাউলের জন্য হলুদ কার্ড দেখানো হয়। কিন্তু ভার দেখে রেফারি বুঝতে পারেন, পারাদেস ফাউল করেননি বরং ইচ্ছাকৃতভাবে পড়ে গিয়েছেন এমবোলো। এরপরই পারাদেসের হলুদ কার্ড তুলে নিয়ে এমবোলোকেই দ্বিতীয় হলুদ কার্ড দেখান রেফারি। আগেই ম্যাচে একটি হলুদ কার্ড দেখেছিলেন এমবোলো। ফলে দুই হলুদ কার্ডের অর্থ একটি লাল কার্ড দেখে মাঠের বাইরে চলে যান এমবোলো। এই Mistaken Identity-র নিয়ম অনুযায়ী, যদি কোনও খেলোয়াড় ফাউল করার জন্য কার্ড দেখেন, কিন্তু আসলে ফাউল করে থাকেন তাঁর কাছে থাকা প্রতিপক্ষের খেলোয়াড়, তাহলে সিদ্ধান্ত বদলাতে পারবেন রেফারি। অর্থাৎ এখানে কার্ড বাতিল হল না, কিন্তু নির্দোষ খেলোয়াড়কে না দিয়ে সঠিক খেলোয়াড়ই কার্ড দেখলেন। পারাদেসকে রেফারি হলুদ কার্ড না দেখলে এমবোলোকে হলুদ কার্ড দেখতে হত না। কিন্তু এই নতুন নিয়মের বলি হতে হল তাঁকে।

তবে এই নিয়ম আজ প্রথম প্রয়োগ হল না। অতীতেও এই বিশ্বকাপেই প্রয়োগ করা হয়েছে এই নিয়মকে। কিন্তু কোয়ার্টার ফাইনালের মতো ম্যাচেই এই নিয়ম প্রয়োগ ঘিরে শুরু হয়েছে বিতর্ক। এর ফলে ১০ জন হয়ে যায় সুইজারল্যান্ড ফলে ম্যাচের নিয়ন্ত্রণ চলে যায় আর্জেন্টিনার কাছে। ম্যাচের পরে ক্ষোভ উগরে দেন সুইস কোচ মুরাত ইয়াকিন। বলেন, এই নিয়মই তাঁদের বিশ্বকাপ অভিযান শেষ করে দিল। এবং এই কার্ড দেওয়া আদৌ সঠিক নাকি সঠিক নয়, সেই বিতর্কে উত্তাল সমাজমাধ্যম।

Follow Us