Guillermo Ochoya: অবশেষে থামল যাত্রা, বিশ্বকাপের মাঝেই অবসর নিলেন মেক্সিকোর কিপার গিলেরমো ওচোয়া!

Mexico: ২০১৪ বিশ্বকাপে এক ম্যাচে প্রায় ৬টি সেভ করে সমাজমাধ্যমে ভাইরাল হয়ে যান ওচোয়া। ২০০৬ থেকে খেললেও ২০১৪ বিশ্বকাপে প্রথম সুযোগ পান বিশ্বকাপে। তারপর ২০১৪, ২০১৮, ২০২২ - তিন বিশ্বকাপেই খেলেছেন মেক্সিকোর জার্সিতে।

Guillermo Ochoya: অবশেষে থামল যাত্রা, বিশ্বকাপের মাঝেই অবসর নিলেন মেক্সিকোর কিপার গিলেরমো ওচোয়া!
গিলেরমো ওচোয়াImage Credit source: Getty Images

| Edited By: Moumita Das

Jun 25, 2026 | 4:25 PM

মেক্সিকো: ২০১৪ সালের বিশ্বকাপে (FIFA World Cup) মেক্সিকোর (Mexico) গোলকিপারের সেই অবিশ্বসনীয় সেভগুলো মনে আছে? একের পর এক দুর্দান্ত সেভ করে সেই গোলকিপার সমর্থকদের মন জয় করে নিয়েছিলেন। এবার মেসি (Lionel Messi), রোনাল্ডোর (Cristiano Ronaldo) সঙ্গে তিনিও ষষ্ঠ বারের জন্য বিশ্বকাপ খেলে নিলেন। তিনি, মেক্সিকোর ‘দ্য ওয়াল’ গিলের্মো ওচোয়া (Guillermo Ochowa)। বিশ্বকাপ এলেই চার বছর অন্তর তাঁর দুরন্ত গোলকিপিং দেখার সুযোগ পেতেন বিশ্ববাসী। এবার তাঁর সেই কেরিয়ারের অবসান ঘটল। আর দেশের জার্সিতে দেখা যাবে না তাঁকে।

এই বিশ্বকাপে প্রথম দুই ম্যাচে তাঁকে খেলানো হয়নি। আজ, বৃহস্পতিবার মাঠে নামেন ৪০ বছর বয়সী ওচোয়া। চেকিয়ার বিরুদ্ধে ৭৭ মিনিটের মাথায় নামানো হয় তাঁকে। গোটা অ্যাজটেক স্টেডিয়ামের দর্শকরা অভিবাদন জানান তাঁকে। যদিও বাকি ১৯ (১৩ মিনিট বাকি ও ৬ মিনিট সংযুক্তি) মিনিট তিনি মাঠে থাকলেও কোনও গোল হজম করেননি। আজ ম্যাচের শেষে আবেগপ্রবণ হয়ে যান ওচোয়া। এরপরেই তাঁর সতীর্থরা তাঁকে কাঁধে তুলে ‘ফেয়ারওয়েল’ দেন। ম্যাচের পরে ওচোয়া যে খুশি ও স্বভাবতই তৃপ্ত, তা দেখে বোঝা যাচ্ছিল এই ৪০ বছর বয়সী কিপারকে।

যদিও বিশ্বকাপ শেষেই অতীতে অনেকে অবসর নিয়েছেন। কিন্তু এবার টুর্নামেন্ট চলাকালীন অবসর নিয়ে একপ্রকার চমক দেখালেন ওচোয়া। ২০১৪ বিশ্বকাপে এক ম্যাচে প্রায় ৬টি সেভ করে সমাজমাধ্যমে ভাইরাল হয়ে যান ওচোয়া। ২০০৬ থেকে খেললেও ২০১৪ বিশ্বকাপে প্রথম সুযোগ পান বিশ্বকাপে। তারপর ২০১৪, ২০১৮, ২০২২ – তিন বিশ্বকাপেই খেলেছেন মেক্সিকোর জার্সিতে। আজকের পর সেও অতীত হয়ে গেল।

Follow Us