
গল : প্রথম ম্যাচে জিতলেও দ্বিতীয় টেস্টে জয় আসেনি ভারতের। একা সোনাল দিনুশার কাছে আটকে গিয়েছে ভারত। ১-০ সিরিজ জিতলেও সবথেকে চর্চা হচ্ছে কেন ভারতীয় বোলিংয়ের এমন দৈন্যদশা, যে তিন সেশন মিলিয়েও ৪ খানা উইকেট ফেলা গেল না? তবে এর ফলে ডব্লিউটিসি ফাইনালে খেলার স্বপ্ন অনেকটা ক্ষীণ হয়ে গিয়েছে ভারতের। বাকি ৭ ম্যাচের মধ্যে ৬টি ম্যাচে না জিতলে ওভালে ফাইনাল খেলতে পারবেন না গিলরা। কিন্তু এই অসময়েই ভারতের দুই পেসারকে নিয়ে বিশেষ পরিকল্পনা করেছে বিসিসিআই।
নিউজিল্যান্ডের বিরুদ্ধে আগামী সিরিজের আগে ভারতের দুই পেসার – গুরনুর ব্রার ও আকিব নবিকে নিয়ে বিশেষ করে ভেবেছে বিসিসিআই। ইংল্যান্ডের পরিবেশে খেলার অভ্যাস তৈরি করার জন্য তাঁদের ইংল্যান্ডে কাউন্টি খেলতে পাঠাচ্ছে ভারত। সেপ্টেম্বর মাসে আকিব বেশ কিছু কাউন্টি ম্যাচ খেলবেন। ইতিমধ্যেই সারে ও হ্যাম্পশায়ারের সঙ্গে ইতিমধ্যেই কথা বলছে বিসিসিআই। দেশের হয়ে খেলার আগে যদি তিনি ইংল্যান্ডের পরিবেশে খেলার সুযোগ পান, তাহলে তাঁর অভিজ্ঞতা বাড়বে, যার ফলে আখেরে লাভ হবে বিসিসিআইয়ের।
একই সঙ্গে কথা চলছে গুরুনুরের সঙ্গেও। দলীপ ট্রফির সেমিফাইনালে খেলবেন তিনি। আসলে, নিউজিল্যান্ডের বিরুদ্ধে খেলার আগে যাতে লাল বলের ক্রিকেটে নিজেকে আরও তৈরি করতে পারেন গুরনুর, সেই জন্যেই এই পন্থা বিসিসিআইয়ের। শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টেস্টে ১৬৫ রানের বিশাল ব্যবধানে জয় পায় ভারত। কিন্তু দ্বিতীয় টেস্টে ড্র করে শ্রীলঙ্কা, ফলে ভারতের ডব্লিউটিসি ফাইনালে খেলার সুযোগ কমে গিয়েছে। এর ফলে ভারতের পিসিটি ৫১.৫২%। ভারতের বাকি ৭ ম্যাচে ৬ ম্যাচ না জিতলে এই বারেও ডব্লিউটিসি ফাইনাল খেলা হবে না টিম ইন্ডিয়ার।