AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

১২ মে লঞ্চ হবে আসুস জেনফোন ৮ সিরিজ, অনলাইনে ফাঁস হল ফোনের ফিচার

শোনা যাচ্ছে, জেনফোন ৮ এবং জেনফোন ৮ ফ্লিপ--- এই দু'টি নতুন মডেল লঞ্চ হতে পারে।

১২ মে লঞ্চ হবে আসুস জেনফোন ৮ সিরিজ, অনলাইনে ফাঁস হল ফোনের ফিচার
এই সিরিজে মোট দু'টি ফোন লঞ্চ হতে পারে।
| Updated on: May 09, 2021 | 10:36 PM
Share

আসুসের জেনফোন লঞ্চ হওয়ার পর থেকেই গ্যাজেট প্রেমীদের মধ্যে বেশ জনপ্রিয়তা পেয়েছিল। এবার আসছে জেনফোন ৮ সিরিজ। আগামী ১২ মে আসুস জেনফোনে ৮ সিরিজ লঞ্চ হবে। শোনা যাচ্ছে, জেনফোন ৮ এবং জেনফোন ৮ ফ্লিপ— এই দু’টি নতুন মডেল লঞ্চ হতে পারে।

অনলাইনে বিভিন্ন টিপস্টারের মাধ্যমে আসুস জেনফোন ৮ সিরিজের এই নতুন দুটো ফোনের বেশ কিছু সম্ভাব্য ফিচার প্রকাশ্যে এসেছে। টিপস্টার মুকুল শর্মার দাবি, আসুস জেনফোন ৮ অর্থাৎ জেনফোন ৮ মিনিতে থাকতে পারে ৫.৯ ইঞ্চির স্যামসাং ই৪ AMOLED ডিসপ্লে, যার রিফ্রেশ রেট ১২০Hz। প্রোটেক্টর হিসেবে থাকবে কর্নিং গোরিলা গ্লাস। এছাড়াও থাকতে পারে আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট র‍্যাডার। এই টিপস্টার আরও জানিয়েছেন, এই ফোনে থাকতে পারে Qualcomm Snapdragon 888 প্রসেসর। সেই সঙ্গে ১৬ জিবি পর্যন্ত র‍্যাম ও ২৫৬ জিবি পর্যন্ত ইন-বিল্ড স্টোরেজ থাকতে পারে এই ফোনে। আসুসের জেনফোন ৮ অর্থাৎ জেনফোন ৮ মিনির ব্যাটারি ৪০০০mAh। সেখানে থাকতে পারে 30W- এর ফাস্ট চার্জিং সাপোর্ট।

জেনফোন ৮ মিনির ক্যামেরার ক্ষেত্রে ৬৪ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর থাকতে পারে ব্যাকপ্যানেলে, এমনটাই দাবি করেছেন টিপস্টার মুকুল শর্মা। এছাড়াও থাকতে পারে ১২ মেগাপিক্সেলের একটি ওয়াইড অ্যাঙ্গেল সেনসর এবং একটি ম্যাক্রো সেনসর। সামনের অংশে সেলফি ক্যামেরায় থাকতে পারে ১২ মেগাপিক্সেলের সেনসর। ফ্রন্ট এবং ব্যাক দুই ক্যামেরাতেই থাকতে পারে EIS ফিচার। স্লো-মো ভিডিয়ো তোলার ফিচারও থাকতে পারে এই স্মার্টফোনে।

আরও পড়ুন- ‘কে’ সিরিজে নতুন গেমিং ফোন আনতে চলেছে রেডমি, থাকতে পারে MediaTek Dimensity 1100 প্রসেসর

এছাড়াও জানা গিয়েছে, কানেকটিভিটি অপশন হিসেবে আসুস জেনফোন ৮ মিনিতে থাকতে পারে হাই-ফাই অডিয়ো প্লেব্যাক, হেডফোন জ্যাক, ডুয়াল স্পিকার এবং OZO অডিয়ো সাপোর্ট। এছাড়াও থাকতে পারে টাইপ সি ইউএসবি, ৩.৫ মিলিমিটারের হেডফোন জ্যাক, ৫জি সাপোর্ট, ব্লুটুথ ৫.২ এবং ওয়াই-ফাই ৬। সফটওয়্যার হিসেবে এই ফোনে থাকতে পারে অ্যানড্রয়েড ১১ (ZenUI 8 বেসড)। যদিও আসুস সংস্থার তরফে ফোনের ফিচার এবং দাম সম্পর্কে এখনও কিছু জানানো হয়নি।

Follow Us
তৃণমূলে বিদ্রোহীদেরই বহর, লাইনে আর কারা?
তৃণমূলে বিদ্রোহীদেরই বহর, লাইনে আর কারা?
একে একে দিল্লি রওনা বিক্ষুব্ধ সাংসদরা, বিদ্রোহী ব্লকে কতজন সাংসদ?
একে একে দিল্লি রওনা বিক্ষুব্ধ সাংসদরা, বিদ্রোহী ব্লকে কতজন সাংসদ?
ফলতার এই ২ তৃণমূল কর্মী চাপে পড়ে কাটমানির টাকা ফেরাল!
ফলতার এই ২ তৃণমূল কর্মী চাপে পড়ে কাটমানির টাকা ফেরাল!
পুকুরে মাছ ধরতে নেমে মিলল প্যাকেটে মোড়া বন্দুক!
পুকুরে মাছ ধরতে নেমে মিলল প্যাকেটে মোড়া বন্দুক!
মমতার সামনেই অভিষেকের সঙ্গে বাদানুবাদ কুণাল ঘোষের!
মমতার সামনেই অভিষেকের সঙ্গে বাদানুবাদ কুণাল ঘোষের!
হাওড়ায় স্বর্ণ ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, লুঠপাট!
হাওড়ায় স্বর্ণ ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, লুঠপাট!
রাজ্যের মুখ্যমন্ত্রী জনতার দরবার করেন, একই পথে দরবারে বসালেন শঙ্কর ঘোষ
রাজ্যের মুখ্যমন্ত্রী জনতার দরবার করেন, একই পথে দরবারে বসালেন শঙ্কর ঘোষ
গোঁফ কেটে চশমা পরে ভোলবদল! হল না শেষরক্ষা, গ্রেফতার স্বপন নন্দী
গোঁফ কেটে চশমা পরে ভোলবদল! হল না শেষরক্ষা, গ্রেফতার স্বপন নন্দী
তৃণমূলের সংসদীয় দলে প্রতিবাদ! 'বুড়ো ঘোড়া' অন্য আস্তাবলে?
তৃণমূলের সংসদীয় দলে প্রতিবাদ! 'বুড়ো ঘোড়া' অন্য আস্তাবলে?
সংসদে তৃণমূলের বিদ্রোহী ব্লকে কারা? সোমবার সব জানা যাবে, খবর সূত্রের
সংসদে তৃণমূলের বিদ্রোহী ব্লকে কারা? সোমবার সব জানা যাবে, খবর সূত্রের