AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Abhishek Banerjee Kunal Ghosh: কাল রাতে মমতার সামনে তুমুল ঝগড়া অভিষেক-কুণালের! আজ আবার CID-র মুখোমুখি দু’জনে? কী হয়? কী হয়?

Abhishek Banerjee Kunal Ghosh Sumit Roy: শনিবার ঘাসফুল শিবিরের জাতীয় কর্মসমিতির বৈঠক ডাকেন মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনেই তর্কে জড়ান তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং কুণাল ঘোষ। অভিষেকের আপ্তসহায়ক সুমিত রায়কে কেন্দ্র করেই তাঁদের বিবাদ বাধে।

Abhishek Banerjee Kunal Ghosh: কাল রাতে মমতার সামনে তুমুল ঝগড়া অভিষেক-কুণালের! আজ আবার CID-র মুখোমুখি দু'জনে? কী হয়? কী হয়?
সিআইডি-র মুখোমুখি কুণাল-অভিষেক (প্রতীকী চিত্র)Image Credit: Meta AI
| Updated on: Jun 14, 2026 | 4:24 PM
Share

কলকাতা: নেপথ্য সুমিত রায়। সাম্প্রতিক প্রেক্ষাপটে অত্যন্ত অপরিচিত একটা নাম। কিন্তু শনিবার দিনভর তিনি জুড়ে থাকলেন সংবাদমাধ্যমের শিরোনামে। আদতে তিনি অভিষেকে বন্দ্যোপাধ্যায়ের আপ্ত-সহায়ক। যাঁকে তন্ন তন্ন করে খুঁজেছে পুলিশ। বাড়ি-শ্বশুরবাড়ি-স্ত্রীর পানশালা কোথাও বাদ দেওয়া হয়নি। শেষমেশ অভিষেকের বাড়ি! সুমিতের বিরুদ্ধেও উঠেছে আর্থিক তছরূপের অভিযোগ উঠেছে। এই সুমিতকে নিয়ে তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছে কালীঘাট অন্দরেও। পরিস্থিতি এমন মমতার সামনেই রীতিমতো বাগ বিতণ্ডায় জড়িতে পড়েন অভিষেক-কুণাল। অন্তত সূত্র তেমনটাই বলছে।

Whatsapp Image 2026 06 14 At 12.49.38 Pm Whatsapp Image 2026 06 14 At 12.50.12 Pm Whatsapp Image 2026 06 14 At 12.50.32 Pm Whatsapp Image 2026 06 14 At 12.51.00 Pm

শনিবার ঘাসফুল শিবিরের জাতীয় কর্মসমিতির বৈঠক ডাকেন মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনেই তর্কে জড়ান তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং কুণাল ঘোষ। অভিষেকের আপ্তসহায়ক সুমিত রায়কে কেন্দ্র করেই তাঁদের বিবাদ বাধে। বৈঠকের ঘরের বাইরে থেকেও বাদানুবাদের তীব্র আওয়াজ শোনা যায়। সূত্রের খবর, সুমিতকে নিয়ে কুণাল কেন বিরূপ মন্তব্য করেছেন, তা জানতে চান অভিষেক। চুপ থাকেননি কুণালও। তিনিও পাল্টা উত্তর দেন।

শনিবার সন্ধ্যায় সেই আঁচ এখনও গনগনে। তার মধ্যেই রবিবার সকালে সই মামলায় সিআইডি দফতরে হাজিরা দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যেই তাঁকে জেরা শুরু করে দিয়েছেন আধিকারিকরা। আর এদিনই বিকাল তিনটের মধ্যে ডাকা হয়েছে কুণাল ঘোষকেও। সূত্রের খবর, তাঁদের মুখোমুখি বসিয়ে জেরা করার সম্ভাবনা রয়েছে। জানা যাচ্ছে, অভিষেক বা কুণালের কোনও কথায় যদি তদন্তকারীরা সন্তুষ্ট না হন, তাহলে তাঁদের মুখোমুখি বসিয়ে জেরা করা হতে পারে।

এবার এখানে বেশ কিছু প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। যদি সত্যিই মুখোমুখি বসতে হয়? আর গতকাল রাতের দৃশ্য পুনরাবৃত্তি হয়, তখন কী হবে? সেখানে কিন্তু মমতার জায়গায় CID থাকবে। কালীঘাটের বৈঠকে মমতা থামিয়েছিলেন, CID যে তার উল্টো ভূমিকায় থাকবে বলার অপেক্ষা রাখে না। তাই মুখোমুখি হলে কী হতে পারে, সেই চাপানউতর চলছে কালীঘাট টু ভবানীভবন।

Follow Us
তৃণমূলের মূল অ্যাকাউন্টে বিপুল লেনদেনে নজর ইডির
তৃণমূলের মূল অ্যাকাউন্টে বিপুল লেনদেনে নজর ইডির
যন্তর মন্তরের অনশনস্থল থেকে হাসপাতালে নিয়ে যাওয়া হল সোনম ওয়াংচুককে
যন্তর মন্তরের অনশনস্থল থেকে হাসপাতালে নিয়ে যাওয়া হল সোনম ওয়াংচুককে
রাজারহাটে বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ভাড়াবাড়ির ২টি ঘর, ঘরে মজুত ছিল বোমা
রাজারহাটে বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ভাড়াবাড়ির ২টি ঘর, ঘরে মজুত ছিল বোমা
দময়ন্তীর নিখোঁজ হওয়া নিয়ে TV9 বাংলায় মুখ খুললেন দময়ন্তীর বাবা
দময়ন্তীর নিখোঁজ হওয়া নিয়ে TV9 বাংলায় মুখ খুললেন দময়ন্তীর বাবা
সপ্তাহান্তে উত্তরবঙ্গে ভারী দুর্যোগের আশঙ্কা
সপ্তাহান্তে উত্তরবঙ্গে ভারী দুর্যোগের আশঙ্কা
একুশে জুলাইয়ের আগে সন্দেহ! কী বলছে শহিদের পরিবার?
একুশে জুলাইয়ের আগে সন্দেহ! কী বলছে শহিদের পরিবার?
ঠাকুরপুকুরে তৃণমূলের পার্টি অফিস থেকে উদ্ধার কার্তুজ, কী কারণে মজুত?
ঠাকুরপুকুরে তৃণমূলের পার্টি অফিস থেকে উদ্ধার কার্তুজ, কী কারণে মজুত?
জলপাইগুড়িতে কি এবার ভাঙা পড়বে তৃণমূলের বেআইনি পার্টি অফিস?
জলপাইগুড়িতে কি এবার ভাঙা পড়বে তৃণমূলের বেআইনি পার্টি অফিস?
প্রতিবাদের ডাক দিয়েছিলেন সিদ্দিকুল্লা, আর সংখ্যালঘুরা বলছেন...
প্রতিবাদের ডাক দিয়েছিলেন সিদ্দিকুল্লা, আর সংখ্যালঘুরা বলছেন...
কুণালের 'ভেতরের লোক' মন্তব্য, জবাব দিলেন ঋত-মিত্র মদন
কুণালের 'ভেতরের লোক' মন্তব্য, জবাব দিলেন ঋত-মিত্র মদন