Suvendu Adhikari: পুরুলিয়ায় এক বছরে এক লক্ষ কোটি বিনিয়োগ! বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
Suvendu Adhikari in Purulia: পুরুলিয়া থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। বিপুল বিনিয়োগের আশ্বাস দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, "এখানে কমপক্ষে এক লক্ষ কোটি টাকা বিনিয়োগ হবে এক বছরে। একটা তো পাঁচ হাজার কোটি টাকার ভূমিপূজন রঘুনাথপুরে আমি করে গিয়েছি।"
এক বছরে কমপক্ষে এক লক্ষ কোটি টাকা বিনিয়োগ হবে। পুরুলিয়া থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। বিপুল বিনিয়োগের আশ্বাস দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, “এখানে কমপক্ষে এক লক্ষ কোটি টাকা বিনিয়োগ হবে এক বছরে। একটা তো পাঁচ হাজার কোটি টাকার ভূমিপূজন রঘুনাথপুরে আমি করে গিয়েছি। আগামী দিনে এখানে প্রতিরক্ষা থেকে স্টিল-সিমেন্ট থেকে এছাড়া আরও অন্যান্য শিল্প ইন্ডাস্ট্রির ক্ষেত্রে যা প্রস্তাব রয়েছে, বিশেষ করে সোলার প্লেট লাগাতে চাইছে। এগুলো আমাদের পরিকল্পনার মধ্যে রয়েছে।”
Follow Us

