
অটোমোবাইল কোম্পানি Honda Cars চলতি মাসে অর্থাৎ ফেব্রুয়ারিতে তার কয়েকটি গাড়ির উপর ছাড় এবং অফার দিচ্ছে। এই অফারটি চলতি মাসের শেষ পর্যন্ত কোম্পানির ফ্ল্যাগশিপ সেডান সিটি (sedans City) এবং অ্যামেজে (Amaze) পাওয়া যাবে। গত বছর অর্থাৎ 2023-এ লঞ্চ হওয়া Elevate SUV-তে এই ছাড় পাওয়া যাচ্ছে না।
1.11 লক্ষ টাকা পর্যন্ত ছাড়…
একটি মিডিয়া রিপোর্ট অনুযায়ী, হোন্ডা সিটিতে সর্বোচ্চ 1.11 লক্ষ টাকা পর্যন্ত ছাড় পেয়ে যাবেন। এর মধ্যে রয়েছে 25,000 টাকা ছাড়। আর আনুষাঙ্গিক জিনিসে 26,947 টাকার ছাড়। এই গাড়িটি গত বছরের ডিসেম্বরে বাজারে আনা হয়েছে। এছাড়াও 15,000 টাকা পর্যন্ত এক্সচেঞ্জ বোনাস দেওয়া হচ্ছে। কোম্পানিটি 4,000 টাকার কাস্টোমার লোয়ালিটি বোনাসও দিচ্ছে। এর সঙ্গে আপনি 5,000 টাকা পর্যন্ত একটি কর্পোরেট বোনাস এবং 20,000 টাকার একটি বিশেষ কর্পোরেট বোনাস পেয়ে যাবেন। কোম্পানি চলতি বছরের জানুয়ারিতে বা তার পরে তৈরি এই গাড়িতে 15,000 টাকা ছাড় বা 16,296 টাকার আনুষাঙ্গিক দিচ্ছে। আর সব কিছুই বিনামূল্যে। এছাড়াও, 10,000 টাকার এক্সচেঞ্জ বোনাসও পাওয়া যাচ্ছে।
VX এবং ZX ভ্যারিয়েন্টে অফার পাবেন…
অনেকেই extended warranty চান। এবার তার জন্য খুব স্বাভাবিকভাবেই বেশি টাকা গুনতে হয়। কিন্তু কোম্পানি বর্ধিত ওয়ারেন্টিতেই অফার দিচ্ছে। এগুলো VX এবং ZX ভ্যারিয়েন্টে পাওয়া যাচ্ছে। এলিগ্যান্ট সংস্করণে 36,500 টাকার সুবিধাও পেয়ে যাবেন। কোম্পানির সাব-কমপ্যাক্ট সেডান Amaze- তে 92,000 টাকা ছাড় দেওয়া হচ্ছে ।
গত বছর অর্থাৎ 2023-এর সেপ্টেম্বরে এলিভেট (Elevate) চালু হয়। প্রতি মাসে এর গড় বিক্রি 4,000 ইউনিটের বেশি। গত বছরের জানুয়ারিতে Honda Cars বিক্রি করেছে 7,821 ইউনিট। এলিভেট গত কয়েক মাসে হোন্ডা গাড়ির বিক্রি অনেকটাই বাড়িয়ে দিয়েছে।