AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

শিখতে হবে না এডিটিং, গুগলের নয়া প্রযুক্তিতে টেক্সট লিখেই বানিয়ে ফেলুন ভিডিয়ো

LUMIERE Video Technology: LUMIERE হল একটি টেক্সট-টু-ভিডিয়ো জেনারেশন মডেল, যাতে আপনি যে ধরনের ভিডিয়ো চাইছেন, তেমন টেক্সট লিখতে হবে। তারপরে তা থেকে ভিডিয়ো তৈরি হয়ে যাবে। এতে আপনি যে কোনও বিষয়ে একটি ভিডিয়ো তৈরি করতে পারবেন। বিনোদনের ভিডিয়ো থেকে শুরু করে একটি গল্প সবই লেখার মধ্যে দিয়েই বানিয়ে ফেলতে পারবেন।

শিখতে হবে না এডিটিং, গুগলের নয়া প্রযুক্তিতে টেক্সট লিখেই বানিয়ে ফেলুন ভিডিয়ো
| Updated on: Jan 27, 2024 | 4:09 PM
Share

Google সম্প্রতি একটি নতুন প্রযুক্তি চালু করেছে, যার সাহায্যে আপনি টেক্সট লিখে ভিডিয়ো তৈরি করতে পারবেন। এই প্রযুক্তির নাম লুমিয়ার (LUMIERE)। LUMIERE হল একটি টেক্সট-টু-ভিডিয়ো জেনারেশন মডেল, যাতে আপনি যে ধরনের ভিডিয়ো চাইছেন, তেমন টেক্সট লিখতে হবে। তারপরে তা থেকে ভিডিয়ো তৈরি হয়ে যাবে। এতে আপনি যে কোনও বিষয়ে একটি ভিডিয়ো তৈরি করতে পারবেন। বিনোদনের ভিডিয়ো থেকে শুরু করে একটি গল্প সবই লেখার মধ্যে দিয়েই বানিয়ে ফেলতে পারবেন। এছাড়াও এর মাধ্যমে আপনি ছবি থেকেও মোশন ভিডিয়ো তৈরি করতে পারবেন। এই টুল কীভাবে কাজ করে, তার একটি ভিডিয়ো X এ শেয়ার করেছে Google AI।

LUMIERE কীভাবে কাজ করে?

LUMIERE একটি স্পেস-টাইম ইউ-নেট আর্কিটেকচারের সাহায্যে কাজ করে। এই আর্কিটেকচারে, মডেলটি ভিডিয়োর প্রতিটি ফ্রেম তৈরি করে। তার জন্য মডেলটিতে শুধু টেক্সট-এর প্রয়োজন হয়। তাহলেই সেই টেক্সট থেকে ভিডিয়ো তৈরি হয়ে যায়।

LUMIERE ব্যবহার করবেন কীভাবে?

LUMIERE নিয়ে এখনও অনেক পরীক্ষা নিরীক্ষা চলছে। আর আপনি Google AI প্ল্যাটফর্মে এটি অ্যাক্সেস করতে এবং ব্যবহার করতে পারেন। প্ল্যাটফর্মে যাওয়ার পর, আপনাকে LUMIERE ট্যাবে যেতে হবে। তারপরে, আপনি একটি নতুন ভিডিয়ো তৈরি করতে পারবেন। তার জন্য Create অপশনে ক্লিক করতে হবে।

একটি নতুন ভিডিয়ো তৈরি করতে, আপনাকে প্রথমে বিষয় বেছে নিতে হবে। এরপরে, আপনাকে ভিডিয়োটির জন্য সঠিক পাঠ্য বা টেক্সট লিখতে হবে। টেক্সটটিতে ভিডিয়োর গল্প, নির্দেশাবলী বা বিনোদন যা কিছু লিখতে পারবেন। আপনি ঠিক যে ধরনের ভিডিয়ো বানাতে চাইছেন, তেমনই টেক্সট লিখতে হবে। ভিডিয়োটির জন্য পাঠ্য লেখার পর Create বোতামে ক্লিক করতে পারেন। মডেলটি কয়েক মিনিটের মধ্যে আপনার জন্য ভিডিয়ো তৈরি করবে। তবে এতে এখনও অনেক ফিচার যোগ হওয়া বাকি আছে। কারণ এখনও এই মডেল ডেভেলপমেন্টে রয়েছে। তবে আশা করা হচ্ছে, পরবর্তীতে কোম্পানিটি এতে আরও অনেক ফিচার নিয়ে আসবে।

Follow Us
কাটোয়ায় তাপবিদ্যুৎ কেন্দ্রের জন্য অধিগৃহীত জমিতে এবার শিল্পের সম্ভাবনা
কাটোয়ায় তাপবিদ্যুৎ কেন্দ্রের জন্য অধিগৃহীত জমিতে এবার শিল্পের সম্ভাবনা
মেয়াদ উত্তীর্ণ স্যালাইনকাণ্ডে মেদিনীপুরে মেডিক্যালে শোকজ হলেন কারা?
মেয়াদ উত্তীর্ণ স্যালাইনকাণ্ডে মেদিনীপুরে মেডিক্যালে শোকজ হলেন কারা?
ধূপগুড়িতে গ্রেফতার সমবায় ব্যাঙ্কের প্রাক্তন ভাইস চেয়ারম্যান
ধূপগুড়িতে গ্রেফতার সমবায় ব্যাঙ্কের প্রাক্তন ভাইস চেয়ারম্যান
মেয়াদ উত্তীর্ণ স্যালাইন দেওয়ার অভিযোগ, শোকজ করা হল ৫ জনকে
মেয়াদ উত্তীর্ণ স্যালাইন দেওয়ার অভিযোগ, শোকজ করা হল ৫ জনকে
সোম থেকেই অশান্তির আগেই শায়েস্তা হবে গুন্ডারা!
সোম থেকেই অশান্তির আগেই শায়েস্তা হবে গুন্ডারা!
রেজিনগর জিতলে 'দু'হাত' ভরে দেওয়ার প্রতিশ্রুতি শুভেন্দু অধিকারীর
রেজিনগর জিতলে 'দু'হাত' ভরে দেওয়ার প্রতিশ্রুতি শুভেন্দু অধিকারীর
মমতাকে আরও একা করে এবার ঋত-শিবিরে নাম লেখাচ্ছেন অনুব্রতও?
মমতাকে আরও একা করে এবার ঋত-শিবিরে নাম লেখাচ্ছেন অনুব্রতও?
আজ বারুইপুরে সূর্যপুর ফাঁড়ির উদ্বোধনে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
আজ বারুইপুরে সূর্যপুর ফাঁড়ির উদ্বোধনে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
'বুঝতে হবে কেন ভয় পাচ্ছেন', অভিষেককে কটাক্ষ ইন্দ্রনীলের
'বুঝতে হবে কেন ভয় পাচ্ছেন', অভিষেককে কটাক্ষ ইন্দ্রনীলের
ফলতায় পুনর্নির্বাচনে কেন প্রচারে যাননি মমতা-অভিষেক? সুস্মিতা বললেন...
ফলতায় পুনর্নির্বাচনে কেন প্রচারে যাননি মমতা-অভিষেক? সুস্মিতা বললেন...