ফোন থেকে ডিলিট হয়ে গিয়েছে দরকারী নম্বর? কয়েক সেকেন্ডেই ফেরত আসবে

Restore Deleted Contact Number: অনেকেই জানেন না ডিলিট হয়ে যাওয়া ফোন নম্বর নিমেষে খুঁজে পাওয়া যায়। এর জন্য আপনাকে একটি কৌশল জানানো হবে, তাতেই আপনি মোবাইলে হারিয়ে যাওয়া যে কোনও কনট্যাক্ট নম্বর খুঁজে পেয়ে যাবেন।

ফোন থেকে ডিলিট হয়ে গিয়েছে দরকারী নম্বর? কয়েক সেকেন্ডেই ফেরত আসবে

Jan 24, 2024 | 8:55 PM

একটা সময় মোবাইলে সেভ করে রেখেছিলেন বিশেষ কিছু প্রয়োজনীয় নম্বর। কিন্তু ভুলবসত তা ডিলিট হয়ে গিয়েছে। ফলে ফোন করতে চেয়েও করতে পারছেন না। বুঝতে পারছেন না, এবার সেই নম্বর কোথা থেকে খুঁজে পাবেন। আপনার সঙ্গেও এমনটা হয়েছে? তাহলে এবার এই সমস্যার সমাধান দেওয়া হবে। অনেকেই জানেন না ডিলিট হয়ে যাওয়া ফোন নম্বর নিমেষে খুঁজে পাওয়া যায়। এর জন্য আপনাকে একটি কৌশল জানানো হবে, তাতেই আপনি মোবাইলে হারিয়ে যাওয়া যে কোনও কনট্যাক্ট নম্বর খুঁজে পেয়ে যাবেন।

সমস্ত নম্বর Google অ্যাকাউন্ট থেকে পাওয়া যাবে:

আপনি যদি আপনার ফোনে জিমেইল অ্যাপ চালান তাহলে অবশ্যই গুগল অ্যাকাউন্ট সেট আপ হবে। আপনি Google অ্যাকাউন্টের মাধ্যমে ডিলিট হয়ে যাওয়া কনট্যাক্ট নম্বর সহজেই পেয়ে যাবেন। এর জন্য আপনাকে এই পদক্ষেপগুলি অনুসরণ করতে হবে:

  1. আপনার ফোনে Google Contacts অ্যাপ ডাউনলোড করুন।
  2. যে ফোন নম্বরটি সেভ করা আছে সেই Google ID দিয়ে এই অ্যাপে লগইন করুন।
  3. এখন নিচের দিকে Fix & Manage আইকনে ট্যাপ করুন।
  4. এখন আপনি কনট্যাক্ট নম্বর আমদানি, রপ্তানি এবং পুনরুদ্ধার (import, export and restore) করার অপশন পাবেন।
  5. এখানে Restore Contacts অপশনে ট্যাপ করুন।
  6. তারপর Restore বাটনে ক্লিক করুন।
  7. মুছে ফেলা সমস্ত কনট্য়াক্ট নম্বর ফোনে ফিরে আসবে।

ফোন ব্যাকআপ থেকেও ফোন নম্বর ফিরে পাবেন:

আপনি যদি আপনার ফোনের একটি ব্যাকআপ নিয়ে থাকেন, তবে ফোন ব্যাকআপ থেকে ডিলিট হয়ে যাওয়া কনট্যাক্ট নম্বরগুলিও ফিরিয়ে আনতে পারবেন। তার জন্য কী করতে হবে দেখুন-

  1. আপনার ফোনে সেটিংস খুলুন।
  2. Backup & Restore অপশনে যান।
  3. রিস্টোর অপশনে ট্যাপ করুন।
  4. Contact অপশনটিতে ক্লিক করুন।

 

Follow Us