20 সেকেন্ডে ভাঁজ করে ফেলছে টি-শার্ট, আগামীর কর্মসংস্থান নিয়ে প্রশ্ন উঠিয়ে দিল রোবট!

Humanoid Optimus Robot: টেসলা রোবটটির ওজন 10 কেজি কমিয়েছে এবং এর হাঁটার গতি 30% দ্রুত হয়েছে। ইলন মাস্ক টেসলার অপটিমাস রোবটের একটি ভিডিয়ো শেয়ার করেছেন। ভিডিয়োতে হিউম্যানয়েড রোবটটিকে একটি টি-শার্ট ভাঁজ করতে দেখা যাচ্ছে। শেয়ার করার পর থেকে, ক্লিপটি 68 মিলিয়নেরও বেশি মানুষ দেখেছে। তার তারপর থেকেই এটি ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।

20 সেকেন্ডে ভাঁজ করে ফেলছে টি-শার্ট, আগামীর কর্মসংস্থান নিয়ে প্রশ্ন উঠিয়ে দিল রোবট!

| Edited By: অন্বেষা বিশ্বাস

Jan 21, 2024 | 12:55 PM

বাড়ির সমস্ত কাজ করতে পারছে ইলন মাস্কের বোরট। নাম অপটিমাস। টেসলা (Tesla) কোম্পানি অপটিমাস রোবট (Optimus robot) নিয়ে কাজ শুরু করেছে অনেকদিনই। তবে এবার সেই রোবট অনেক কাজ করতে শিখে গিয়েছে। আপনি বাড়িতে রোজকার যে সব কাজ করেন, হেসে খেলে সেই সব কিছুই করে ফেলবে অপটিমাস রোবট। তবে এখনও পর্যন্ত এই রোবটকে AI-এর সাহায্যে উন্নত করা হচ্ছে। এই রোবটটি একেবারে মানুষের মতোই চলাফেরা করে। টেসলা রোবটটির ওজন 10 কেজি কমিয়েছে এবং এর হাঁটার গতি 30% দ্রুত হয়েছে। ইলন মাস্ক টেসলার অপটিমাস রোবটের একটি ভিডিয়ো শেয়ার করেছেন। ভিডিয়োতে হিউম্যানয়েড রোবটটিকে একটি টি-শার্ট ভাঁজ করতে দেখা যাচ্ছে। শেয়ার করার পর থেকে, ক্লিপটি 68 মিলিয়নেরও বেশি মানুষ দেখেছে। তার তারপর থেকেই এটি ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।

রোবটটির ভিডিয়ো শেয়ার করে ইলন মাস্ক লিখেছেন, “অপ্টিমাস একটি টি-শার্ট ভাঁজ করছে।” অন্য একটি পোস্টে, টেসলার সিইও বলেছেন, “গুরুত্বপূর্ণ নোট: অপটিমাস এখনও নিজে থেকে এটি করতে পারে না, তবে অবশ্যই এটি খুব সহজেই নিজে নিজেই এই কাজ করে ফেলবে।


রোবটটি কী করছে ভিডিয়োয়?

ভিডিয়োতে রোবটটিকে একটি টেবিলের সামনে দাঁড়িয়ে আছে। আর সেই টেবিলের এক পাশে রাখা আছে রোবট। তারপরে অপটিমাস ঝুড়ি থেকে একটি কালো টি-শার্ট বের করে টেবিলে রাখে। রোবটটিকে টি-শার্টটি ধীরে ধীরে কিন্তু নিশ্চিতভাবে ভাঁজ করতে দেখা যায়। ভিডিয়োটি কয়েকদিন আগে পোস্ট করা হয়েছে। লক্ষাধিক ভিউ ছাড়াও এটি শেয়ার ও হাজার হাজার কমেন্ট পেয়েছে। টেসলা এর আগে ইউটিউবে অপটিমাসের একটি ভিডিয়ো শেয়ার করে লিখেছিল, “অপ্টিমাস জেন 2 তে টেসলার ডিজাইন করা অ্যাকুয়েটর এবং সেন্সর, দ্রুত হাঁটতে পারে, কম ওজন, হাত-ঘাড় এবং আরও অনেক কিছু ঠিকভাবে নিজে থেকেই কাজ করছে।”

Follow Us