
KTM ভারতে তার নতুন 390 Duke লঞ্চ করেছে। বাইকটি 399cc সাপোর্ট করে। এছাড়াও, এই প্ল্যাটফর্মের উপর ভিত্তি করে একটি নতুন এন্ডুরো-স্টাইলের মোটরসাইকেলও ভারতে দেখা গিয়েছে। ফলে তা বাজারে আসতে যে, আর বেশি দেরি নেই। এমনটা বলা যেতেই পারে। Royal Enfield Himalayan 450 এবং Triumph Scrambler 400X লঞ্চ করার পর এবার BMW G 310 GS এবং KTM 390 অ্যাডভেঞ্চারও (KTM 390 Adventure) শীঘ্রই আপডেট করা হবে। আবার 2024 KTM 390 অ্যাডভেঞ্চারও বাজারে আসছে। নতুন 390 অ্যাডভেঞ্চার টেস্ট করা হয়েছে ভারতের রাস্তায়। এই নতুন বাইকটিতে একটি নতুন হেডলাইট ডিজাইন রয়েছে।
KTM 390 Adventure-এ কী কী রয়েছে?
এটিকে ইতিমধ্যেই দেশের রাস্তায় দেখা গিয়েছে। আর তা থেকেই বোঝা গিয়েছে, এতে একটি বড় প্রজেক্টর দেখা যাবে। উপরেরটি লো-বিমের জন্য এবং নীচের ছোট প্রজেক্টরটি হাই-বিমের জন্য। এই দু’টি হেডলাইটে এই প্রজেক্টরের ভিতরে LED পাওয়ার সম্ভাবনা রয়েছে। প্রজেক্টর হেডলাইট সেটআপকে ঘিরে একটি 4-পার্ট স্প্লিট LED DRL ডিজাইন রয়েছে। তবে বাজারে ইতিমধ্যেই যে 390 অ্যাডভেঞ্চারটি রয়েছে, তার থেকে একেবারেই ভিন্ন আসন্ন KTM 390 Adventure বাইকটি।
KTM 390 Duke-এর ডিজাইন:
নতুন KTM 390 Duke মডেলের ইঞ্জিন হিসেবে কোম্পানি এতে একটি 399 সিসি সিঙ্গেল সিলিন্ডার লিকুইড কুলড ইঞ্জিন দিয়েছে। এই ইঞ্জিনটি প্রচুর শক্তি উৎপন্ন করতে পারে। এটি 44.25 BHP শক্তি এবং 39 Nm টর্ক জেনারেট করতে পারে বলে কোম্পানির দাবি। ইঞ্জিনটি একটি 6 গতির গিয়ার বক্সের সঙ্গে যুক্ত। এছাড়াও, বাইকটিতে কুইকশিফটার এবং স্লিপার ক্লাচ দেওয়া হয়েছে।
ভারতে দেখা 2024 KTM 390 Adventure এছাড়াও 390 Duke-এর মতো একই লিকুইড-কুলড 399cc সিঙ্গেল-সিলিন্ডার ইঞ্জিন এবং 6-স্পিড গিয়ারবক্স থাকবে। এই ইঞ্জিন 45 bhp শক্তি এবং 40 Nm টর্ক জেনারেট করে।
KTM 390 Duke-এর অন্যান্য ফিচার:
নতুন KTM 390 Duke মডেলের সিটের উচ্চতা 820 মিমি। এছাড়া রয়েছে এয়ারবক্স, 17 ইঞ্চি অ্যালয় র্যাপড, লঞ্চ কন্ট্রোল, কর্নারিং এবিএস, ওয়াইড এলইডি হেডলাইট, বুমেরাং শেপড ডিআরএল, স্প্লিট সিট সেটআপ। এছাড়াও এই নতুন বাইকে রয়েছে অনেক আধুনিক ফিচার। যেমন কল এবং গান কন্ট্রোল, স্মার্টফোন কানেকশন, 5-ইঞ্চি টিএফটি, টার্ন বাই টার্ন নেভিগেশন, সি চার্জিং পোর্ট।