
অ্যাপেলের লঞ্চ ইভেন্টে নতুন আইপ্যাড এয়ার (২০২২) (iPad Air 2022) মডেলও লঞ্চ হয়েছে। ৮ মার্চ ছিল অ্যাপেলের ভার্চুয়াল লঞ্চ ইভেন্ট (Apple Virtual Launch Event)। সেখানেই লঞ্চ হয়েছে আইপ্যাড এয়ার (২০২২) (Apple iPad Air 2022)। এই আইপ্যাডে এয়ার মডেলে রয়েছে অ্যাপেলের নিজস্ব এম১ চিপ (Apple M1 Chip)। এর আগে আইপ্যাড প্রো এবং ম্যাক কম্পিউটারে এই চিপসেট ব্যবহৃত হয়েছে। নতুন চিপ ছাড়াও আইপ্যাড এয়ার (২০২২) মডেলে রয়েছে একটি আপগ্রেডেড ফ্রন্ট ফেসিং ক্যামেরা। এই ক্যামেরায় আবার রয়েছে সেন্টার স্টেজ ফিচারের সাপোর্ট। গত বছর লঞ্চ হওয়া আইপ্যাড প্রো এবং আইপ্যাড মিনি- র ক্ষেত্রে এই ফিচার দেখা গিয়েছিল। আইপ্যাড এয়ার (২০২২) আসলে ফিফথ জেনারেশন আইপ্যাড এয়ার। ২০২০ সালে যে মডেল লঞ্চ হয়েছিল সেইরকমই ডিজাইন রয়েছে নতুন আইপ্যাড এয়ার (২০২২) মডেলে।
ভারতে আইপ্যাড এয়ার (২০২২)- এর দাম এবং উপলব্ধতা
ভারতে অ্যাপেলের এই ট্যাবের দাম শুরু হচ্ছে ৫৪,৯০০ টাকা থেকে। আইপ্যাড এয়ার (২০২২) মডেলের ওয়াই-ফাই অনলি ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৫৪,৯০০ টাকা। অন্যদিকে, এই ট্যাবের ওয়াই-ফাই + সেলুলার ভ্যারিয়েন্ট ৬৪ জিবি স্টোরেজ মডেলের দাম ৬৮,৯০০ টাকা। আইপ্যাড এয়ার (২০২২)- এর এই দুই ভ্যারিয়েন্টে রয়েছে ২৫৬ জিবি স্টোরেজ কনফিগারেশনও। কিন্তু সেই দুই মডেলের দাম এখনও প্রকাশ করা হয়নি।
নীল, স্পেস গ্রে, স্টারলাইট, গোলাপি এবং পার্পল— এইসব রঙে ভারতে পাওয়া যাবে আইপ্যাড এয়ার (২০২২)। আগামী ১৮ মার্চ থেকে শুরু হবে আইপ্যাড এয়ার (২০২২)- এর বিক্রি। আমেরিকা, ভারত- সহ মোট ২৯টি দেশে বিক্রি শুরু হবে অ্যাপেলের এই ট্যাবের। ১১ মার্চ থেকে ভারতে এই ট্যাবের জন্য প্রি-বুকিং শুরু হবে। সাতদিন ধরে চলবে প্রি-বুকিং। তারপর শুরু হবে বিক্রি।
আইপ্যাড এয়ার (২০২২)- এর বিভিন্ন ফিচার ও স্পেসিফিকেশন
আরও পড়ুন- WhatsApp Tips: একটা আইফোনে দুটো হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট কী ভাবে চালাবেন? সহজ ট্রিকস শিখে নিন