
কোরিয়ান কোম্পানি Samsung Galaxy S24 সিরিজ বিশ্বব্যাপী লঞ্চ করেছে। এই সিরিজের অধীনে তিনটি স্মার্টফোন লঞ্চ করা হয়েছে, Samsung Galaxy S24, Samsung Galaxy S24 Plus এবং Samsung Galaxy S24 Ultra। এই নতুন সিরিজ় ভারতে কবে আসবে, তা এখনও কোম্পানির তরফে কিছু জানানো হয়নি। তবে খুব শীঘ্রই ভারতে আসবে। এদিকে আইফোন 15 বর্তমানে ভারতের বাজার কাঁপাচ্ছে। আপনাকে জানানো হবে, Samsung Galaxy S24 Ultra ও iPhone 15 Pro Max-এর মধ্যে কোনটি বেশি ভাল।
Samsung Galaxy S24 Ultra:
Samsung Galaxy S24 Ultra-এ রয়েছে একটি 6.8-ইঞ্চি QHD+ ডায়নামিক AMOLED 2X ডিসপ্লে, যার রিফ্রেশ রেট 120hz। স্ক্রিনটি 2600 nits-এর সর্বোচ্চ উজ্জ্বলতা সাপোর্ট করে। এবার কোম্পানি আল্ট্রাতে ফ্ল্যাট ডিসপ্লে, স্লিম বেজেল এবং টাইটানিয়াম বডি ব্যবহার করেছে, যা এটিকে হালকা এবং শক্তিশালী করে তুলেছে। তবে এতে যে ফোন সহজেই গরম হয়ে যাচ্ছে, এমন অভিযোগও জানিয়েছেন প্রচুর মানুষ।
এতে ফটোগ্রাফির জন্য একটি কোয়াড ক্যামেরা সেটআপ রয়েছে, যার মধ্যে একটি 200MP প্রাথমিক ক্যামেরা, একটি 50MP টেলিফটো ক্যামেরা (5x জুম সহ) যা 2x থেকে 10x অপটিক্যাল জুম, তৃতীয় 12MP আল্ট্রাওয়াইড ক্যামেরা এবং একটি 10MP ক্যামেরা রয়েছে। এতে আপনি 12GB RAM-এর সঙ্গে 256GB, 512GB এবং 1TB-এর স্টোরেজ ভ্যারিয়েন্ট পাবেন। আপনি টাইটানিয়াম গ্রে, কালো, বেগুনি এবং হলুদ রঙে Samsung Galaxy S24 Ultra কিনতে পারেন।
iPhone 15 Pro Max
এবার আসা যাক iPhone 15 Pro Max-এর প্রসঙ্গে। মডেলটিতে একটি 6.7 ইঞ্চি সুপার রেটিনা এক্সডিআর ডিসপ্লে রয়েছে। এই ফোনটিতে রয়েছে Apple-এর A17 Pro চিপ। ফটোগ্রাফির জন্য, এটিতে একটি 48MP প্রধান ক্যামেরা রয়েছে। অ্যাপলের এই মডেলটিতে 4K ভিডিয়ো রেকর্ডিং সুবিধাও পাবেন। ভারতে iPhone 15 Pro Max এর দাম শুরু হয় 1,56,990 টাকা থেকে। সামগ্রিকভাবে, দুটি মডেলই তাদের নিজেদের মধ্যে বিশেষ। ক্যামেরার দিক থেকে স্যামসাং আইফোনের চেয়ে কিছুটা ভাল। তবে ফিচার দেখার পরে সিদ্ধান্ত আপনার।