SIM কার্ড নিন বা বিক্রি করুন, ₹10 লাখ জরিমানা এড়াতে মানতেই হবে নতুন নিয়ম

SIM Card Latest Rules: নতুন নিয়মে সিম কার্ড নেওয়ার ক্ষেত্রে প্রত্যেক কাস্টমারকে ডিজিটাল KYC প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হবে। ক্রেতা যদি নতুন সিম কার্ড কেনেন বা চালু নম্বরের জন্য একটি ফ্রেশ সিমের আবেদন করেন, তাহলে তাঁকে তাঁর ঠিকানা অর্থাৎ ডেমোগ্রাফিক তথ্যাদিও দিতে হবে। এই নিয়ম KYC সংস্কারের আওতায় আসে, যেখানে প্রিন্ট করা আধার কার্ডের QR কোড স্ক্যান করে যাবতীয় বিবরণ যাচাই করা হবে।

SIM কার্ড নিন বা বিক্রি করুন, ₹10 লাখ জরিমানা এড়াতে মানতেই হবে নতুন নিয়ম
সিম নিয়ে সাবধান হোন!

| Edited By: সায়ন্তন মুখোপাধ্যায়

Dec 01, 2023 | 3:29 PM

SIM Card সংক্রান্ত বেশ কিছু নিয়ম বদলে যাচ্ছে 1 ডিসেম্বর, 2023 থেকে। সিম কার্ড যাঁরা কিনবেন, আর যাঁরা বিক্রি করবেন দুই পক্ষের জন্যই নিয়মগুলি কার্যকর করা হচ্ছে। সিম প্রতারণা এড়াতেই কঠোর পদক্ষেপ নেওয়ার পথে হাঁটছে ভারত সরকার। মূলত, সেই দিকটা মাথায় রেখেই ডিপার্টমেন্ট অফ টেলিকমিউনিকেশনস সিম কার্ডের জন্য নতুন নিয়ম কার্যকর করছে। এবার থেকে নতুন সিম কিনতে ক্রেতাদের KYC আপডেট করতে হবে। শুধু তাই নয়। ডিলারদেরও সিম কার্ড ভেরিফাই করাতে হবে। তাদের প্রমাণ করতে হবে যে, গ্রাহককে দেওয়া নতুন সিমটি তাঁকে ব্যতীত আর কাউকে ইস্যু করা হয়নি। আর্থিক প্রতারণা এড়াতেই এই পদক্ষেপটি নেওয়া হয়েছে।

SIM Card নেওয়ার ক্ষেত্রে কাস্টমারের জন্য নিয়ম

নতুন নিয়মে সিম কার্ড নেওয়ার ক্ষেত্রে প্রত্যেক কাস্টমারকে ডিজিটাল KYC প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হবে। ক্রেতা যদি নতুন সিম কার্ড কেনেন বা চালু নম্বরের জন্য একটি ফ্রেশ সিমের আবেদন করেন, তাহলে তাঁকে তাঁর ঠিকানা অর্থাৎ ডেমোগ্রাফিক তথ্যাদিও দিতে হবে। এই নিয়ম KYC সংস্কারের আওতায় আসে, যেখানে প্রিন্ট করা আধার কার্ডের QR কোড স্ক্যান করে যাবতীয় বিবরণ যাচাই করা হবে।

আবার সিম বদলানোর ক্ষেত্রেও KYC প্রক্রিয়াটি সম্পূর্ণ করতে হবে। সেক্ষেত্রে ইনকামিং ও আউটগোয়িং SMS পরিষেবা পেতে 24 ঘণ্টা অপেক্ষা করতে হবে। সরকারের তরফ থেকে বলা হয়েছে, পূর্ববর্তী ব্যবহারকারীর দ্বারা সংযোগ বিচ্ছিন্ন হওয়ার 90 দিন পরেই একজন কাস্টমারকে নতুন নম্বরটাই নতুন হিসেবে ব্যবহার করতে দেওয়া হবে।

একসঙ্গে গুচ্ছের SIM Card নেওয়া যাবে না

ডিজিটাল প্রতারণা এড়াতে সরকারের তরফে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে, একসঙ্গে একজনকে গুচ্ছের সিম কার্ড ইস্যু করা যাবে না। তার পরিবর্তে DoT বিজ়নেস কানেকশনের বন্দোবস্ত করেছে। সেক্ষেত্রে টেলিকম সংস্থাগুলি তাদের কর্মীদের জন্য বাল্ক সিম কার্ড কিনতে চাইলে প্রয়োজনীয় নথি দিতে হবে এবং তার জন্য অনুমোদিত স্বাক্ষরকারীও নিয়োগ করতে হবে।

ডিলারদের জন্য ভেরিফিকেশন বাধ্যতামূলক

নতুন নিয়মে সমস্ত টেলিকম অপারেটরদের, তাদের ফ্রাঞ্চাইজ়ি, PoS এজেন্ট এবং ডিস্ট্রিবিউটরদের রেজিস্টার করতে হবে। তাঁদের ভেরিফিকেশন পদ্ধতির মধ্যে দিয়েও যেতে হবে। আর এই নিয়ম না মানলেই ₹10 লাখ টাকা জরিমানা করা হবে। এই পদক্ষেপের মধ্যে দিয়ে দুর্বৃত্ত PoS এজেন্টদের নির্মূল করতে চাইছে সরকার, যারা একাধিক প্রতারণামূলক কাজকর্মে জড়িত থাকে। সরকার আরও নির্দেশ দিয়েছে যে, কোনও বিদ্যমান PoS এজেন্টরা অবৈধ কার্যকলাপে জড়িত থাকলে তাদের ব্ল্যাক লিস্ট করা হবে।