AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

একটানা ৩৯ বার ভূমিকম্প, শুনেছেন কখনও? বাংলার শিয়রে কোন বিপর্যয় অপেক্ষা করছে?

একটানা ৩৯ বার ভূমিকম্প, শুনেছেন কখনও? বাংলার শিয়রে কোন বিপর্যয় অপেক্ষা করছে?

Kaamalesh Chowdhury

| Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Updated on: Feb 10, 2026 | 1:14 PM

Share

বিশেষজ্ঞরা বলছেন, এটা ‘ফোর শক’ হতে পারে। বড় ভূমিকম্পের আগে এমনটা হতে পারে বলে জানাচ্ছেন তাঁরা। এই ভূমিকম্প অনেকটা পঙ্গপালের মতো ঝাঁকে ঝাঁকে আসে। পশ্চিমবঙ্গের জন্যও যে একটা বড় বিপদ সঙ্কেত, তেমনটাই মনে করা হচ্ছে।

শুক্রবার থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত মোট ৩৯ বার কেঁপে উঠেছে সিকিম। রিখটার স্কেলে মাত্রা কখনও ৩, কখনও ৪। পরপর এতবার কম্পন খুব বেশি দেখা যায়নি এর আগে। শুক্রবার গভীর রাতে কেঁপে ওঠে সিকিম। সেই কম্পনের প্রভাব অনুভূত হয় উত্তরবঙ্গের বিস্তীর্ণ জায়গায়। তারপর ৪ ঘণ্টা ১২ মিনিটে পরপর ১২টি ভূমিকম্প অনুভূত হয়। মঙ্গলবার সকালেও থামেনি কম্পন।