SIR in Bengal: বাংলায় SIR-এ বাদ ৫০ লক্ষ অনুপ্রবেশকারী? নিতিন নবীনের মন্তব্যে চাপানউতোর

| Edited By: জয়দীপ দাস

Mar 02, 2026 | 10:02 PM

Nitin Nabin: বাংলায় SIR-এ বাদ ৫০ লক্ষ অনুপ্রবেশকারী? চাঞ্চল্যকর দাবি বিজেপির সর্বভারতীয় সভাপতির। 'তৃণমূল এই অনুপ্রবেশকারীদের উপরই ভরসা করেছে', বাংলার শাসকদলকে চাঁচাছোলা ভাষায় আক্রমণ করেছেন নিতিন নবীন। তা নিয়েই রাজনৈতিক মহলে শুরু হয়েছে তরজা।

এসআইআর প্রক্রিয়ায় বাংলা থেকে ৫০ লক্ষেরও বেশি অনুপ্রবেশকারীর নাম বাদ গিয়েছে। কোচবিহারে পরিবর্তন যাত্রার মঞ্চ থেকে চাঞ্চল্যকর দাবি করেছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন। তাঁর সাফ কথা, এই ৫০ লক্ষেরও বেশি অনুপ্রবেশকারী এতদিন বাংলার মানুষের অধিকার ছিনিয়ে নিয়েছেন। তৃণমূল এই অনুপ্রবেশকারীদের উপরেই ভরসা করেছে বলে বাংলার শাসকদলের বিরুদ্ধেও সুর চড়িয়েছেন তিনি। তাঁর এ মন্তব্য নিয়েই রাজনৈতিক মহলে শুরু হয়েছে তরজা।