পকেটে আধার কার্ড, এই বাংলাদেশিরা যা প্ল্য়ান করছিল ভারতের বিরুদ্ধে…আঁতকে উঠবেন

|

Feb 22, 2026 | 5:42 PM

Terror Connection: পশ্চিমবঙ্গ ও তামিলনাড়ু থেকে গ্রেফতার করা হল আট সন্দেহভাজনকে। পাকিস্তানের আইএসআই ও বাংলাদেশের চরমপন্থী সংগঠন মিলিতভাবে ভারতে সন্ত্রাসবাদী হামলার ছক কষছিল। পুলিশের অনুমান, এই গ্রুপ বিদেশি হ্যান্ডলারদের নির্দেশেই ভারতে হামলার ছক কষছিল।

বিরাট বড় সন্ত্রাসের ছক। পাকিস্তান-বাংলাদেশ একযোগে ষড়যন্ত্র করছিল ভারতের বিরুদ্ধে। তবে প্ল্যান সফল করার আগেই ধরে ফেলল পুলিশ। পশ্চিমবঙ্গ ও তামিলনাড়ু থেকে গ্রেফতার করা হল আট সন্দেহভাজনকে। পাকিস্তানের আইএসআই ও বাংলাদেশের চরমপন্থী সংগঠন মিলিতভাবে ভারতে সন্ত্রাসবাদী হামলার ছক কষছিল। পুলিশের অনুমান, এই গ্রুপ বিদেশি হ্যান্ডলারদের নির্দেশেই ভারতে হামলার ছক কষছিল। দিল্লি পুলিশ সূত্রে জানা গিয়েছে, জঙ্গি যোগে মিজানুর রহমান, মহম্মদ শাবাদ, উমর, মহম্মদ লিটন, মহম্মদ শাহিদ ও মহম্মদ উজ্জ্বল নামক ছয় অভিযুক্তকে তামিলনাড়ুর তিরুপুর জেলার পোশাক ফ্যাক্টরি থেকে গ্রেফতার করা হয়। পশ্চিমবঙ্গের মালদহ থেকে গ্রেফতার করা হয়েছে দুই জনকে।