আরও বিপাকে অভিষেক, এবার মহেশতলায় নতুন অভিযোগ

| Edited By: সঞ্জয় পাইকার

Jul 28, 2026 | 11:49 PM

ফের আরও এক বিস্ফোরক অভিযোগ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। মহেশতলায় হাজার কোটি টাকার জমি দুর্নীতির অভিযোগে নাম জড়াল ডায়মন্ড হারবারের সাংসদের। অভিষেক-সহ একাধিক ব্যক্তির বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করলেন দক্ষিণ ২৪ পরগনার বিজেপি নেতা অভিজিৎ দাস ওরফে ববি। অভিষেকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানালেন বিজেপি নেতা। এদিকে, তাঁর বিরুদ্ধে পরপর এফআইআর নিয়ে কড়া জবাব দিলেন অভিষেক। তাঁর বিরুদ্ধে একের পর এক এফআইআর নিয়ে বিজেপিকে নিশানা করে সোশ্যাল মিডিয়ায় অভিষেক লেখেন, “আমার মনে হয়, পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসার পর বিজেপি সরকার প্রকৃত উপভোক্তাদের কাছে আয়ুষ্মান ভারত ও লক্ষ্মীর ভান্ডারের সুবিধা পৌঁছে দেওয়ার চেয়ে আমার বিরুদ্ধে এফআইআর দায়ের করতেই বেশি সময় ব্যয় করেছে।” এরপরই তাঁর বার্তা, “এইসব কৌশলে আমি ভয় পাই না কিংবা থেমে যাই না। আপনারা যা করার করুন, আমি জনগণের দেওয়া দায়িত্ব পালন করে যাব।”

ফের আরও এক বিস্ফোরক অভিযোগ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। মহেশতলায় হাজার কোটি টাকার জমি দুর্নীতির অভিযোগে নাম জড়াল ডায়মন্ড হারবারের সাংসদের। অভিষেক-সহ একাধিক ব্যক্তির বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করলেন দক্ষিণ ২৪ পরগনার বিজেপি নেতা অভিজিৎ দাস ওরফে ববি। অভিষেকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানালেন বিজেপি নেতা। এদিকে, তাঁর বিরুদ্ধে পরপর এফআইআর নিয়ে কড়া জবাব দিলেন অভিষেক।

তাঁর বিরুদ্ধে একের পর এক এফআইআর নিয়ে বিজেপিকে নিশানা করে সোশ্যাল মিডিয়ায় অভিষেক লেখেন, “আমার মনে হয়, পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসার পর বিজেপি সরকার প্রকৃত উপভোক্তাদের কাছে আয়ুষ্মান ভারত ও লক্ষ্মীর ভান্ডারের সুবিধা পৌঁছে দেওয়ার চেয়ে আমার বিরুদ্ধে এফআইআর দায়ের করতেই বেশি সময় ব্যয় করেছে।” এরপরই তাঁর বার্তা, “এইসব কৌশলে আমি ভয় পাই না কিংবা থেমে যাই না। আপনারা যা করার করুন, আমি জনগণের দেওয়া দায়িত্ব পালন করে যাব।”

Follow Us
Loading...
Unable to load recommendations.