সাড়ে ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, থানা থেকে বেরিয়ে যা বললেন অভিষেক…
ক্যামাক-স্ট্রিটের মামলায় সাড়ে ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ শেষে থানা থেকে বেরলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্য়ায়। একাধিক ধারায় মামলা হয়েছে অভিষেকের বিরুদ্ধে। রয়েছে শ্লীলতাহানির ধারাও। জিজ্ঞাসাবাদ শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অভিষেক দাবি করলেন, রাজনৈতিক উদ্দেশ্যেই তাঁর বিরুদ্ধে মামলা করা হয়েছে। সরকার তথা পুলিশকে কার্যত চ্যালেঞ্জ ছুড়েছেন তিনি। অভিষেকের বিরুদ্ধে শ্লীলতাহানির মামলা হয়েছে। এই প্রসঙ্গে উত্তর দিতে গিয়ে অভিষেক বলেন, “কারও শ্লীলতাহানি করা হয়নি। আমাদের কাছে ভিডিয়ো আছে। সেদিন পুলিশকর্মীরা ও অফিসাররা আমাদের কর্মী সমর্থকদের সিঁড়ি থেকে টানতে টানতে নিয়ে এসেছে। মানুষের ভোটে নির্বাচিত হলে এত ভয় কীসের।”
ক্যামাক-স্ট্রিটের মামলায় সাড়ে ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ শেষে থানা থেকে বেরলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্য়ায়। একাধিক ধারায় মামলা হয়েছে অভিষেকের বিরুদ্ধে। রয়েছে শ্লীলতাহানির ধারাও। জিজ্ঞাসাবাদ শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অভিষেক দাবি করলেন, রাজনৈতিক উদ্দেশ্যেই তাঁর বিরুদ্ধে মামলা করা হয়েছে। সরকার তথা পুলিশকে কার্যত চ্যালেঞ্জ ছুড়েছেন তিনি।
অভিষেকের বিরুদ্ধে শ্লীলতাহানির মামলা হয়েছে। এই প্রসঙ্গে উত্তর দিতে গিয়ে অভিষেক বলেন, “কারও শ্লীলতাহানি করা হয়নি। আমাদের কাছে ভিডিয়ো আছে। সেদিন পুলিশকর্মীরা ও অফিসাররা আমাদের কর্মী সমর্থকদের সিঁড়ি থেকে টানতে টানতে নিয়ে এসেছে। মানুষের ভোটে নির্বাচিত হলে এত ভয় কীসের।”
Follow Us
Loading...
Unable to load recommendations.
