বাংলার সব ভোটার বিবেচনাধীন! কমিশনের ওয়েবসাইট দেখে শোরগোল, কী হল শেষপর্যন্ত?
গত ২৮ ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর দেখা যায়, বিবেচনাধীন তালিকায় ৬০ লক্ষের নাম রয়েছে। ২ দিন আগেই তার মধ্যে ৩০ লক্ষ নামের নিষ্পত্তি হয়েছে। কিন্তু, মঙ্গলবার রাতে আচমকা দেখা যায়, রাজ্যের সব ভোটারই বিবেচনাধীন। এই নিয়ে সরব হয় তৃণমূল। পরে কমিশনের তরফে জানানো হয়, প্রযুক্তিগত ত্রুটির জন্য voters.eci.gov.in নামে ওয়েবসাইটে এটা হয়েছে। বাকি ওয়েবসাইট ঠিক রয়েছে। কমিশনের এক আধিকারিক জানান, বিষয়টি ইতিমধ্যেই খতিয়ে দেখা হচ্ছে। তবে বেশ কিছুক্ষণ পর সাইটটিতে সঠিক তথ্য দেখায়। কিন্তু, কীভাবে এমন ত্রুটি হল, তা নিয়ে প্রশ্ন তুলে কমিশনকে নিশানা করেছেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। তিনি বলেন, "এটা কি ছেলেখেলা হচ্ছে?"
গত ২৮ ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর দেখা যায়, বিবেচনাধীন তালিকায় ৬০ লক্ষের নাম রয়েছে। ২ দিন আগেই তার মধ্যে ৩০ লক্ষ নামের নিষ্পত্তি হয়েছে। কিন্তু, মঙ্গলবার রাতে আচমকা দেখা যায়, রাজ্যের সব ভোটারই বিবেচনাধীন। এই নিয়ে সরব হয় তৃণমূল। পরে কমিশনের তরফে জানানো হয়, প্রযুক্তিগত ত্রুটির জন্য voters.eci.gov.in নামে ওয়েবসাইটে এটা হয়েছে। বাকি ওয়েবসাইট ঠিক রয়েছে। কমিশনের এক আধিকারিক জানান, বিষয়টি ইতিমধ্যেই খতিয়ে দেখা হচ্ছে। তবে বেশ কিছুক্ষণ পর সাইটটিতে সঠিক তথ্য দেখায়। কিন্তু, কীভাবে এমন ত্রুটি হল, তা নিয়ে প্রশ্ন তুলে কমিশনকে নিশানা করেছেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। তিনি বলেন, “এটা কি ছেলেখেলা হচ্ছে?”
Follow Us