Amit Shah: ‘শুভেন্দুজি আমার বন্ধু, আমি বুঝি ওঁকে’…কেন বললেন অমিত শাহ?

Aug 22, 2026 | 7:02 AM

Amit Shah Praises Suvendu Adhikari: খ্যমন্ত্রীর সঙ্গে ব্যক্তিগত সমীকরণ তুলে ধরে তিনি বলেন, “এটা ভারতীয় জনতা পার্টির মুখ্যমন্ত্রী হওয়ার জন্য নয়। শুভেন্দুজি আমার বন্ধু, আমি বুঝি ওঁকে। ঘণ্টার পর ঘণ্টা পশ্চিমবঙ্গের উন্নয়ন, সমস্যা নিয়ে আমাদের মধ্যে কথা হয়েছে। উনি বোঝেন যে অনুপ্রবেশ না রুখলে, বাংলা বা দেশ সুরক্ষিত থাকতে পারবে না।"

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রশংসায় পঞ্চমুখ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এসএসবি-র অনুষ্ঠানে যোগ দিতে উত্তরবঙ্গে গিয়েছেন শাহ। শুক্রবার সেই অনুষ্ঠান থেকে শুভেন্দুর ভূয়সী প্রশংসা করেন তিনি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন,”আমি শুভেন্দুজির ভূরি ভূরি প্রশংসা করতে চাই। যেদিন থেকে উনি এসেছেন, আমাদের সীমা সুরক্ষা নিয়ে যা-ই সহযোগিতার প্রয়োজন হোক, ফোন করলেই পারমিশন পাওয়া যায়। চিঠি তো পরে যায়।” মুখ্যমন্ত্রীর সঙ্গে ব্যক্তিগত সমীকরণ তুলে ধরে তিনি বলেন, “এটা ভারতীয় জনতা পার্টির মুখ্যমন্ত্রী হওয়ার জন্য নয়। শুভেন্দুজি আমার বন্ধু, আমি বুঝি ওঁকে। ঘণ্টার পর ঘণ্টা পশ্চিমবঙ্গের উন্নয়ন, সমস্যা নিয়ে আমাদের মধ্যে কথা হয়েছে। উনি বোঝেন যে অনুপ্রবেশ না রুখলে, বাংলা বা দেশ সুরক্ষিত থাকতে পারবে না।”

Published on: Aug 22, 2026 07:01 AM
Follow Us
Loading...
Unable to load recommendations.