Annapurna Yojana: অন্নপূর্ণার টাকা পেয়ে খুশি, মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে মিছিল শ্যামপুকুরে

| Edited By: শুভশ্রী রায়চৌধুরী

Aug 22, 2026 | 8:19 PM

Annapurna Yojana Rally: রাজ্যের মন্ত্রী শ্রীমতি পূর্ণিমা চক্রবর্তীর নেতৃত্বে আয়োজিত এই মিছিলে শামিল হয়েছিলেন এলাকার হাজার হাজার মহিলা। এদিন জোড়াবাগান মোড়ের শ্যামাপ্রসাদ মুখার্জি মূর্তির পাদদেশ থেকে এই বর্ণাঢ্য মিছিলটি শুরু হয়। এরপর আহিরিটোলা এবং বি.কে. পাল অ্যাভিনিউ হয়ে মিছিলটি বাগবাজার মোড়ে এসে শেষ হয়।

পশ্চিমবঙ্গ সরকারের অন্নপূর্ণা যোজনা প্রকল্পের সফল রূপায়ণকে কেন্দ্র করে আজ ধন্যবাদ জ্ঞাপন মিছিলের আয়োজন করা হয়েছিল উত্তর কলকাতার শ্যামপুকুর বিধানসভা কেন্দ্রে। রাজ্যের মন্ত্রী শ্রীমতি পূর্ণিমা চক্রবর্তীর নেতৃত্বে আয়োজিত এই মিছিলে শামিল হয়েছিলেন এলাকার হাজার হাজার মহিলা। এদিন জোড়াবাগান মোড়ের শ্যামাপ্রসাদ মুখার্জি মূর্তির পাদদেশ থেকে এই বর্ণাঢ্য মিছিলটি শুরু হয়। এরপর আহিরিটোলা এবং বি.কে. পাল অ্যাভিনিউ হয়ে মিছিলটি বাগবাজার মোড়ে এসে শেষ হয়। টিভি৯ বাংলার মুখোমুখি হয়ে মুখোমুখি হয়ে মন্ত্রী পূর্ণিমা চক্রবর্তী বলেন, “মাননীয়া মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় অন্নপূর্ণা প্রকল্প আজ ঘরে ঘরে মা-বোনেদের সাবলম্বী করে তুলেছে। শ্যামপুকুরের হাজার হাজার মহিলা আজ স্বতঃস্ফূর্তভাবে রাস্তায় নেমে মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন।”

Follow Us
Loading...
Unable to load recommendations.