Anubrata Mondal: সরেছে অভিষেক, তবে এখনও জ্বলজ্বল করছে দিদি-কেষ্টর ছবি, কী বললেন অনুব্রত?

Jul 13, 2026 | 5:15 PM

Anubrata Mondal on Abhishek: মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ছেড়ে ঋতব্রত শিবিরে নাম লিখিয়েছেন অনুব্রত মণ্ডল। ফিরে পেয়েছেন তৃণমূল জেলা সভাপতির পদও। তারপরই অনুব্রতর পার্টি অফিস থেকে সরল অভিষেকের ছবি। কিন্তু, মমতার সঙ্গে তাঁর ছবি থেকে গিয়েছে। অনুব্রত মণ্ডল বলেন, “আমার সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি কোথায় ছিল? সেই ছবি থাকলে নিশ্চয়ই সরাবে না। আমার চোখে পড়েনি।"

মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ছেড়ে ঋতব্রত শিবিরে নাম লিখিয়েছেন অনুব্রত মণ্ডল। ফিরে পেয়েছেন তৃণমূল জেলা সভাপতির পদও। তারপরই অনুব্রতর পার্টি অফিস থেকে সরল অভিষেকের ছবি। কিন্তু, মমতার সঙ্গে তাঁর ছবি থেকে গিয়েছে। অনুব্রত মণ্ডল বলেন, “আমার সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি কোথায় ছিল? সেই ছবি থাকলে নিশ্চয়ই সরাবে না। আমার চোখে পড়েনি। আমার সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি রয়েছে, তারা মায়ের ছবি আছে অভিষেকের সঙ্গে ছবি চোখে পড়েনি। মমতার সঙ্গে ছবি থাকবেই। আমি তো ১৯৯৮ সালে কংগ্রেস ছেড়ে দিয়েছি আমার বাড়ি ইন্দিরা গান্ধী ও রাজীব গান্ধীর ছবি আছে। অটল বিহারী বাজপেয়ী এর ও ছবি আছে।”

Published on: Jul 13, 2026 05:14 PM
Follow Us