আশিস বন্দ্যোপাধ্যায়কে কী বলেছিলেন মুখ্যমন্ত্রী? জানালেন কেষ্ট

| Edited By: সঞ্জয় পাইকার

Aug 16, 2026 | 8:37 PM

বিধানসভার প্রাক্তন ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়ের ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে শোরগোল পড়েছে। মৃত্যুর কারণ নিয়ে নানা জল্পনা শুরু হয়েছে। এই অবস্থায় পূর্ব বর্ধমানের শক্তিগড়ে গত ২১ জুলাই তাঁকে হেনস্থা করার ঘটনাও উঠে আসছে। রবিবার আশিসের পরিবারের সঙ্গে দেখা করতে এসে শক্তিগড়ের প্রসঙ্গ উল্লেখ করলেন বীরভূমের তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল ওরফে কেষ্ট। শক্তিগড়ের ঘটনায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আশিস বন্দ্যোপাধ্যায়কে এফআইআর করতেও বলেছিলেন বলে জানালেন অনুব্রত। একইসঙ্গে তিনি জানান, মুখ্যমন্ত্রীর সঙ্গে এদিন তাঁর কথা হয়েছে। মুখ্যমন্ত্রী আশিসের পরিবারের পাশে রয়েছেন। এদিন অনুব্রত বলেন, “শক্তিগড়ের ঘটনায় মুখ্যমন্ত্রী তাঁকে বলেছিলেন মামলা করার জন্য। পুলিশের নিরাপত্তা নেওয়ার কথা বলেছিলেন। কিন্তু, আশিসদা কেন মামলা করলেন না, আমি বুঝতে পারছি না।” মুখ্যমন্ত্রীর সঙ্গে এদিন তাঁর কথা হয়েছে জানিয়ে অনুব্রত বলেন, “মুখ্যমন্ত্রী তাঁর পরিবারের পাশে রয়েছেন। আমার সঙ্গে মুখ্যমন্ত্রীর কথা হয়েছে।”

বিধানসভার প্রাক্তন ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়ের ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে শোরগোল পড়েছে। মৃত্যুর কারণ নিয়ে নানা জল্পনা শুরু হয়েছে। এই অবস্থায় পূর্ব বর্ধমানের শক্তিগড়ে গত ২১ জুলাই তাঁকে হেনস্থা করার ঘটনাও উঠে আসছে। রবিবার আশিসের পরিবারের সঙ্গে দেখা করতে এসে শক্তিগড়ের প্রসঙ্গ উল্লেখ করলেন বীরভূমের তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল ওরফে কেষ্ট। শক্তিগড়ের ঘটনায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আশিস বন্দ্যোপাধ্যায়কে এফআইআর করতেও বলেছিলেন বলে জানালেন অনুব্রত। একইসঙ্গে তিনি জানান, মুখ্যমন্ত্রীর সঙ্গে এদিন তাঁর কথা হয়েছে। মুখ্যমন্ত্রী আশিসের পরিবারের পাশে রয়েছেন।

এদিন অনুব্রত বলেন, “শক্তিগড়ের ঘটনায় মুখ্যমন্ত্রী তাঁকে বলেছিলেন মামলা করার জন্য। পুলিশের নিরাপত্তা নেওয়ার কথা বলেছিলেন। কিন্তু, আশিসদা কেন মামলা করলেন না, আমি বুঝতে পারছি না।” মুখ্যমন্ত্রীর সঙ্গে এদিন তাঁর কথা হয়েছে জানিয়ে অনুব্রত বলেন, “মুখ্যমন্ত্রী তাঁর পরিবারের পাশে রয়েছেন। আমার সঙ্গে মুখ্যমন্ত্রীর কথা হয়েছে।”

Follow Us
Loading...
Unable to load recommendations.