গড়িয়াহাটের অটোয় গুচ্ছ গুচ্ছ আগ্নেয়াস্ত্র, কোথায় যাচ্ছিল মহম্মদ ইশতিয়াক?
গোপনসূত্রে খবর এসেছিল ইএম বাইপাস থেকে গড়িয়াহাটের দিকে যাচ্ছিল অটো। সেই অটোতে তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয় একগুচ্ছ অস্ত্র। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বিহার ও ঝাড়খণ্ড থেকে অস্ত্র আসছে, এই খবর ছিল পুলিশের কাছে। সেইমতো অটোয় তল্লাশি চালানো হয়। ভোটের আগে ওই অস্ত্র কোথায় নিয়ে যাচ্ছিলেন ইশতিয়াক?
৬টি আগ্নেয়াস্ত্র ও ১১ রাউন্ড কার্তুজ উদ্ধার হল অটো থেকে। সোমবার সন্ধ্যায় খাস কলকাতায় চাঞ্চল্যকর ঘটনা। একজনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতের নাম মহম্মদ ইস্তেয়াক। তিনি গয়ার বাসিন্দা বলে জানা গিয়েছে। তবে তিনি একা নাকি, এই পুরো চক্রের পিছনে আরও কেউ আছে, তা খতিয়ে দেখা হচ্ছে। গোপনসূত্রে খবর এসেছিল ইএম বাইপাস থেকে গড়িয়াহাটের দিকে যাচ্ছিল অটো। সেই অটোতে তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয় একগুচ্ছ অস্ত্র। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বিহার ও ঝাড়খণ্ড থেকে অস্ত্র আসছে, এই খবর ছিল পুলিশের কাছে। সেইমতো অটোয় তল্লাশি চালানো হয়। ভোটের আগে ওই অস্ত্র কোথায় নিয়ে যাচ্ছিলেন ইশতিয়াক?
Published on: Feb 10, 2026 12:59 PM

