Ritabrata Banerjee: ‘মহুয়াদেবী হয়ত গত ১৫ বছরের…’ কী বললেন ঋতব্রত?
Ritabrata on Mahua: ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বলেন, "আমাদের দেশে তো আইন-কানুন রয়েছে। লিগাল যে ফ্রেমওয়ার্ক রয়েছে, তাতে যদি আদালত সমন দেয় আর কেউ যদি না যান, দিনের পর দিন হাজিরা এড়াতে থাকেন, তাহলে তো খুব স্বাভাবিকভাবেই গ্রেফতারি পরোয়ানা জারি হবে।"
তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রর বিরুদ্ধে জারি হয়েছে গ্রেফতারি পরোয়ানা। এবার এই বিষয়ে মুখ খুললেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “আমাদের দেশে তো আইন-কানুন রয়েছে। লিগাল যে ফ্রেমওয়ার্ক রয়েছে, তাতে যদি আদালত সমন দেয় আর কেউ যদি না যান, দিনের পর দিন হাজিরা এড়াতে থাকেন, তাহলে তো খুব স্বাভাবিকভাবেই গ্রেফতারি পরোয়ানা জারি হবে। এখন মহুয়াদেবী হয়তো গত ১৫ বছরের ধারাবাহিকতা থেকে বেরোতে পারেননি। সেই কারণে হয়তো মনে করেছেন যাওয়ার দরকার নেই।” একইসঙ্গে ঘুষ নিয়ে সংসদে প্রশ্ন করার অভিযোগে মহুয়ার সাংসদপদ খারিজের প্রসঙ্গ তুলে তাঁকে আক্রমণ করতে ছাড়েননি ঋতব্রত।
Follow Us
Loading...
Unable to load recommendations.
