Jalpaiguri News: ফুটো টিনের ছাউনি, ভাঙা মাটির দেওয়াল! নাগরাকাটায় অসুরদের জীবনের করুণ ছবি

| Edited By: শুভশ্রী রায়চৌধুরী

Sep 13, 2026 | 12:56 AM

Asur Tribe West Bengal: কেরন চা বাগানের নির্দিষ্ট একটি এলাকায় গিয়ে দেখা গেল, কয়েকটি পরিবারের জীবনযাত্রার করুণ ছবি। কারিলাইনের বাসিন্দা মাকু অসুর। তাঁর একটি মাত্র মাটির ঘর। টিনের ছাউনি ফুটো হয়ে রয়েছে, প্লাস্টিক দিয়ে বৃষ্টির জল আটকানোর চেষ্টা করেছেন, মাটির দেওয়াল জরাজীর্ণ। স্থানীয় অসুর সম্প্রদায়ের মানুষের অভিযোগ, বছরের পর বছর ধরে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-নেত্রীরা তাঁদের এলাকায় এসেছেন, সমস্যার কথা শুনেছেন, প্রতিশ্রুতিও দিয়েছেন।

ভারতের অন্যতম বিরল জনজাতি হিসেবে পরিচিত অসুর সম্প্রদায়। সংখ্যায় হাতে গোনা এই জনজাতির মানুষের বসবাস রয়েছে জলপাইগুড়ি জেলার নাগরাকাটা ব্লকের ভারত-ভুটান সীমান্তবর্তী কেরন চা বাগান এলাকায়। দেশের একেবারে প্রান্তিক এই এলাকায় কয়েকটি অসুর পরিবার আজও যেন সরকারি পরিষেবার মূল স্রোত থেকে বিচ্ছিন্ন। ভোটার কার্ড রয়েছে, আধার কার্ড রয়েছে, অথচ অভিযোগ সরকারি আবাসন থেকে শুরু করে ন্যূনতম নাগরিক পরিষেবার একাধিক সুযোগও পাচ্ছেন না তাঁরা। কেরন চা বাগানের নির্দিষ্ট একটি এলাকায় গিয়ে দেখা গেল, কয়েকটি পরিবারের জীবনযাত্রার করুণ ছবি। কারিলাইনের বাসিন্দা মাকু অসুর। তাঁর একটি মাত্র মাটির ঘর। টিনের ছাউনি ফুটো হয়ে রয়েছে, প্লাস্টিক দিয়ে বৃষ্টির জল আটকানোর চেষ্টা করেছেন, মাটির দেওয়াল জরাজীর্ণ। স্থানীয় অসুর সম্প্রদায়ের মানুষের অভিযোগ, বছরের পর বছর ধরে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-নেত্রীরা তাঁদের এলাকায় এসেছেন, সমস্যার কথা শুনেছেন, প্রতিশ্রুতিও দিয়েছেন। কিন্তু সেই প্রতিশ্রুতির বাস্তব প্রতিফলন দেখা যায়নি। বিশেষ করে প্রধানমন্ত্রী আবাস যোজনার মতো আবাসন প্রকল্পের সুবিধা থেকেও তাঁরা বঞ্চিত হয়েছেন বলে অভিযোগ। আপাতত নিরাপদ ছাদ চাইছেন তাঁরা।

Follow Us
Loading...
Unable to load recommendations.